চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-৪ আসনে বিজয়ী আওলাদ হোসেনকে শপথ পড়াতে আদালতের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, আদালত
A A
Supreme Court

অবিলম্বে ঢাকা-৪ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের শপথ গ্রহণের ব্যাবস্থা করতে সংসদ সচিবালয়ের সচিবের প্রতি নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এই আসনে বিজয়ীর গেজেট প্রকাশে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বাতিল চেয়ে ঢাকা-৪ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত বুধবার আদেশ দেন। চেম্বার আদালত হাইকোর্টের দেয়া গতকালের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করে অবিলম্বে আওলাদ হোসেনের শপথ গ্রহণের ব্যাবস্থা নিতে নির্দেশ দেন।

আদালতে বিজয়ী আওলাদ হোসেনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম। নৌকার প্রার্থী সানজিদা খানমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক। আর নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

ভোট কারচুপির অভিযোগে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন কোন ব্যাবস্থা না নেয়ায় এই আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ঢাকা ৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত করর রুলসহ আদেশ দেন। আদালত তার আদেশে রিটিকারির অভিযোগ তদন্ত করে ১০ দিনের মধ্যে জানাতে বলেন। সেই সাথে আদালত এবিষয়ে রুল জারি করেছেন। তবে গতকালই আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণার গেজেট প্রকাশিত হয়ে যায়। কিন্তু আজ আওলাদ হোসেনকে বাদ দিয়ে অন্যদের শপথ পড়ানো হয় বলে চেম্বার আদালতকে জানান আওলাদ হোসেনের আইনজীবী।

ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন ট্রাক প্রতীক নিয়ে ২৪ হাজার ৭৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী সানজিদা খানম ২২ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT