চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ২০৪০: সাইন্স ফিকশন নয়, সামাজিক ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ২১, জুন ২০১৯
বিনোদন
A A

২০১২ সালের পৃথিবী কেমন হবে, তার ভূতাত্ত্বিক ও জলাবায়ুর চরম বিপর্যয়ের দুঃসাহসিক কাহিনী ২০০৯ সালের হলিউডের সাইন্স ফিকশন ছবি ‘২০১২’-তে তুলে ধরেন রোলান্ড এমেরিশ নামের এক নির্মাতা। বর্ষ কিংবা সাল নিয়ে সিনেমার কথা আসলে তাই প্রথমে বৈজ্ঞানিক কল্পকাহিনীর কথায় সবার মাথায় আসে। দুই হাজার চল্লিশ সালের ঢাকা কেমন হবে, এটা নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন। আর এরপর থেকেই অনেকে ভাবতে শুরু করেছিলেন, কেমন হবে এই ছবির গল্প? এটা কি সাইন্স ফিকশন ঘরানার গল্প?

এসব প্রশ্নের উত্তর দিয়েছেন নির্মাতা দীপঙ্কর দীপন। রাজধানীর ঢাকা ক্লাবে ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায়। আর এখানেই ছবির প্রাথমিক পোস্টার উন্মোচন, ছবির কাস্টিং এবং প্রযোজককে পরিচয় করিয়ে দেয়া হয়।

ছবির গল্প নিয়ে কোনো আভাস না দিলেও নির্মাতা পরিস্কারভাবে জানান, এটা সাইন্স ফিকশন নয়। তবে ছবিতে দুই হাজার চল্লিশ সালের ঢাকাকেই দেখাবেন বলে জানান।

এ বিষয়ে নির্মাতা বলেন, আমার এই সিনেমার (ঢাকা ২০৪০) গল্প একটু অন্যরকম। আগামী ২০৪০ সালের ঢাকা কেমন হবে? সেটাই এই সিনেমায় দেখানোর চেষ্টা করা হবে। অনেকে মনে করতে পারেন, এটা সায়েন্স ফিকশন ছবি। আসলে তা নয়। এটি একটি সামাজিক সিনেমা হতে যাচ্ছে।

‘ঢাকা ২০৪০’-এর মহরত অনুষ্ঠানে দীপঙ্কর দীপন ছাড়াও উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান, প্রযোজক সনেট কুমার সাহা ও ডাকসু সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ আরও অনেকে।

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে। এরআগে এই অভিনেতা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, এই ছবিতে অভিনয় করতে অন্তত ৫টি সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন তিনি। ছবিতে তার বিপরীতে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা ও নুসরা ফারিয়াকে। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে এ বি এম সুমনকে।

Reneta

স্টুডিও এইট এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘ঢাকা ২০৪০’ ছবির শুটিং শুরু হবে শনিবার (২২ জুন) থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ২০৪০তিশাদীপঙ্কর দীপননুসরাত ফারিয়াফারিয়াবাপ্পীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT