চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাকা ২০৪০’-এর জন্য পাঁচটি ছবি ছেড়ে দিয়েছি: বাপ্পী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
বিনোদন
A A

অনেকদিন ধরে নতুন কোনো ছবির কাজ করছেন না বাপ্পী চৌধুরী। হাতে থাকা যেসব ছবির কাজ জমে ছিল, চেষ্টা করেছেন শেষ করার। এর মধ্যে পাঁচটি নতুন ছবির প্রস্তাব এসেছিল এ নায়কের কাছে। সবগুলো হাসিমুখে ফিরিয়ে দিয়েছেন তিনি। বুধবার (১৯ জুন) দুপুরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এমনটাই জানালেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী! 

তিনি বলেন, দীপন দা (দীপঙ্কর দীপন) যখন ‘ঢাকা ২০৪০’ ছবির গল্প আমাকে শোনায় তখন আমি মুগ্ধ হয়ে যাই। গল্পের প্রেমে পড়ে যাই। নিজের মধ্যে গল্পটাকে ধারণ করেছি। এতটুকু বলবো, এ ধরণের গল্পের ছবি আমাদের দেশের দর্শক কখনোই দেখেনি। আমার কাছে মনে হয় এই প্রজেক্ট আমাকে করতেই হবে। যদি বড় কোনো সেক্রিফাইসও আমাকে করেত হয়, তা করতেও আমি রাজি।

বাপ্পী বলেন, শুধুমাত্র ‘ঢাকা ২০৪০’ ছবির জন্য ৫টি নতুন ছবি ছেড়ে দিয়েছি। আমি বুঝে গেছি মানহীন ছবি করে লাভ নেই। হয়তো আমার পকেটে অর্থ আসে কিন্তু দর্শকরা মুখ ফিরিয়ে নেবে। তারা এখন অনেক সচেতন। তাদের সঠিক চাওয়া পূরণ না করলে তারা মুখ ফিরিয়ে নেবে। তাই আমি ভালো কাজের জন্য অপেক্ষায় ছিলাম। অবশেষে পেয়ে গেছি।

২৪ জুন থেকে শুটিং শুরু হবে ছবিটির। তার আগে ২০ জুন ‘ঢাকা ২০৪০’ ছবিত মহরত। সেখানে এ ছবি নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন বলে জানান বাপ্পী চৌধুরী। যোগ করে তিনি বলেন, কয়েকটা মাস ধরে নিজেকেও নতুনভাবে তৈরি করেছি।  মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছি। জিম করে একমাসে ৬ কেজি ওজন কমিয়েছি। আরও অনেকভাবে নিজেকে গড়েছি।

‘দ্বিতীয় লটের শুটিংয়ে আরও ১০ কেজি কমাতে হবে। দীপন দা আমার কাছে মাসল চায়নি। তবে সুঠাম থাকার কথা বলেছেন। আমি সেভাবে হাজির হচ্ছি। আশা করছি, এ কাজটি আমার ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে।’-বলছিলেন বাপ্পী।

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপনের নতুন ছবি ‘ঢাকা ২০৪০’ তে বাপ্পী চৌধুরী ছাড়াও অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া। ২০৪০ সালে রাজধানী ঢাকা কেমন হবে, ঢাকার ভবিষ্যৎ গল্প নিয়ে ছবিটি নির্মিত হতে যাচ্ছে। প্রযোজনা করতে যাচ্ছে স্টুডিও এইট এন্টারটেইনমেন্টস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা ২০৪০দীপঙ্কর দীপননুসরাত ইমরোজ তিশানুসরাত ফারিয়াবাপ্পী চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT