চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-০১ উপনির্বাচনে প্রার্থীদের নাম জানালেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে ঢাকা ১৮ আসনে মোহাম্মদ হাবিব হাছান ও সিরাজগঞ্জ-০১ আসনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিং কালে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ওবায়দুল কাদের ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: বিএনপির আন্দোলনের রং কি,বর্ণ কেমন ইতিমধ্যেই তাদের নেতাকর্মীরাতো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন: বিএনপি’র আন্দোলন এখন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।

ওবায়দুল কাদের বলেন: আন্দোলনের কোন ইস্যু নেই, নেই বস্তগত পরিস্থিতি, -এনিয়ে বিএনপি নেতারাও বিভ্রান্ত, তারা একবার বলে আন্দোলনের লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি, আবার বলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, কখনো নির্বাচন কমিশন, কখনো আগাম নির্বাচন আবার কখনো সরকার পরিবর্তন।

Reneta

তিনি বলেন আন্দোলন: সংগ্রামের লক্ষ্য নির্ধারণেই বিএনপি চরম ব্যর্থ,আর আন্দোলনতো সুদূর পরাহত।বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন জণগনকে কেন্দ্রে আসার আহবান জানিয়ে তারা নিজেরাই কেন্দ্রে যায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি ভোটে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে।

তিনি বলেন: জণগণ এখন বুঝে গেছেন বিএনপির অক্ষমতা আর দ্বি-চারিতা, নিকটবর্তী এবং দূরদর্শী লক্ষ্যহীন রাজনীতি আর সিদ্ধান্তহীনতা বিএনপিকে ক্রমশঃ জনবিচ্ছিন্ন করে চলেছে।

দেশে গণতন্ত্র নেই বিএনপি মহাসচিবের অভিযোগ প্রসংগে ওবায়দুল কাদের বলেন: দেশে যদি গণতন্ত্র না থাকে, মত প্রকাশে বাধা থাকে তাহলে প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন কি করে?

বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ দায়িত্বহীন এবং লক্ষ্যহীন উদাহরণ একমাত্র বিএনপিই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT