চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-১৭ আসন থেকেই নির্বাচন করছেন চিত্রনায়ক ফারুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ন ০৭, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

সব আশঙ্কা দূরে ঠেলে অবশেষে আওয়ামী লীগ থেকে আগামী নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন পেলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। শুক্রবার সকালে এ বিষয়ে দলের পক্ষ থেকে নিশ্চিত হয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান ফারুক।

এরআগে গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসন থেকে নায়ক ফারুক আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু সেই আসন থেকে দলের পক্ষে তাকে মনোনয়ন না দিয়ে ঢাকা-১৭ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে যৌথভাবে লড়াইয়ের টিকেট পান।

এই আসন থেকেও শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ার আশঙ্কা করছিলেন কেউ কেউ। তবে সব আশঙ্কা দূর করে অবশেষে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে লড়াইয়ের চূড়ান্ত মনোয়ন পেলেন ফারুক।

এমন খবরে উচ্ছ্বসিত এই অভিনেতা। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমি জানতাম নেত্রী আমার উপর আস্থা রাখবেন। আমার বিশ্বাস সত্য হলো। আজ সকালে দলের পক্ষে নানক সাহেব ও ওবায়দুল কাদের(আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) আমাকে ফোন দিয়ে ঢাকা-১৭ আসনে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করলেন। পার্টি অফিস থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করতে বললেন।

রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়েই ঢাকা-১৭ আসন গঠিত।

ওই আসন থেকে ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। ২০১৪ সালে নির্বাচনে জয় পেয়েছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ।

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ সংসদচিত্রনায়কঢাকা-১৭নির্বাচনফারুকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এনসিপি প্রত্যাশামতো আসন না পাওয়ার কারণ কী!

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT