সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে। দিনশেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে এক পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩শ’ ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে হাতবদল হয়েছে ৩শ’ ৭টি কোম্পানির ৭শ’ ১০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। যা আগের দিনের চেয়ে ৪১ কোটি ২১ লাখ টাকা বেশী।
এর মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত ১৩টি কোম্পানির শেয়ারের দাম।







