সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের চতুর্থ কার্য দিবস।
ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হলেও দিন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪শ ৫৫ পয়েন্টে দাঁড়ায়।
৩শ ৬টি কোম্পানির ৭শ ৮২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৫ কোটি ৮৪ লাখ টাকা কম।
এর মধ্যে ১শ ৫২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১শ ২৬টির এবং অপরিবর্তিত থাকে ২৮টি কোম্পানির শেয়ারের দাম।







