চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা স্টক এক্সচেঞ্জের মোবাইল অ্যাপ উদ্বোধন

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৪:০০ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

ডিজিটাল হওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই), চালু হয়েছে মোবাইলে লেন-দেনের অ্যাপ ‘ডিএসই মোবাইল’ অ্যাপ।

অ্যাপটি উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এতে গুজব নির্ভরতা কমবে; শেয়ার বাজার স্থিতিশীল হবে। মতিঝিল কেন্দ্রিকতা থেকে বেরিয়ে শেয়ার বাজার সত্যিকার পুঁজি সংগ্রহের উৎস হবে বলেও আশা তার।

যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম স্টক এক্সচেঞ্জ নাসডাক এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ফ্লেক্সট্রেড এর সঙ্গে চুক্তির ৯ মাসের মধ্যেই চালু হলো মোবাইলে শেয়ার বেচা-কেনার অ্যাপ ‘ডিএসই মোবাইল’। এখন থেকে অ্যান্ড্রয়েড চালিত যেকোন স্মার্ট ফোনে বিশ্বের যেকোন জায়গায় বসে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা।

বিষয়টি শেয়ার বাজারের জন্য অগ্রগতি, তবে অর্থমন্ত্রীর জন্য এর চেয়ে বড় স্বস্তি মিছিল ভাংচুরের শংকা কমে যাবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, একটা মোবাইলের মাধ্যমে একজন ব্রোকার তার সব ব্যবসাটা করতে পারবে। এখন যে কোন ব্যবসায়ী তার মোবাইলের মা্ধ্যমে তাদের লেনদেন করতে পারবে তাকে আর ডিএসই সিএসইতে আসতে হবে না।

এই এলাকায় ২০১০ সালের পর থেকে যে মিছিল মিটিং হয় তা কমে যাবার আশা প্রকাশ করে তিনি বলেন, এখন ট্রেড করতে অনেকেই আর এখানে আসতে হবেনা ফলে দিলকুশা মতিঝিল এলাকায় লোকজন কমে যাবে। শোভাযাত্রা, মিছিলে লোকজন কমে যাবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিএসই মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে অ্যাপের কারিগরি অংশীদার ফ্লেক্সট্রেড এর প্রধান নির্বাহী মিশেল ব্লাংকো জানান, সারা দেশের ৫ হাজারেরও বেশি ডিলারকে প্রশিক্ষণ দিয়েছেন তারা। আর গ্রাহকের স্বার্থ রক্ষায় কড়া নজরদারী থাকবে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের।

Reneta

বিএসইসি চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেন বলেন, কখনো যদি কোন রকম উত্থান পতন হয়, সেখানে সমস্ত দেশ দেশব্যাপি তার ভয়াবহতা ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে একজন মোবাইল কিনলেই শুধু ব্যবহার করতে পারবে না তা না; এজন্য তাকে মোবাইল এপ্লিকেশন ব্যবহারের জন্য প্রশিক্ষণ নিতে হবে।

ডিএসই মোবাইল অ্যাপ কার্যক্রমের ডেটা সরবরাহে অংশী হয়েছে টেলিকম কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএসইশেয়ার মার্কেট
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT