চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-সিলেট স্বস্তির নতুন সার্ভিস নিয়ে নানা প্রশ্ন

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
১০:৩৫ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

আসিফ-মালিহা দম্পতি অস্ট্রেলিয়া প্রবাসী। সাড়ে চার বছর দেশে এসেছেন তারা। প্রায় ১০ ঘন্টার যাত্রা পথে তাদের সঙ্গী দেড় বছরের শিশু সন্তান আয়মানও। প্রথমবার দাদু ও নানুবাড়ি সিলেটে যাচ্ছে সে।

শাহজালাল বিমান বন্দর থেকে তাদের রিসিভ করে সরাসরি উত্তরার দিকে রওনা হলেন সিলেট থেকে আসা আত্মীয় স্বজন। কিছুটা অবাক হয়ে আসিফ জানতে চাইলেন, কোথায় যাচ্ছি আমরা? উত্তরে এক আত্মীয় জানালেন, এখন এদিক দিয়েই সিলেটে যাওয়া যায়। আরও অবাক হয়ে আসিফ দম্পতির প্রশ্ন, কিভাবে সম্ভব এটা?

এক সময় ঢাকা থেকে সিলেটে যাওয়া মানেই যাত্রীদের যেতে হতো সায়দাবাদ অথবা কমলাপুরে। গত চার সাড়ে চার বছর থেকে তাতে পরিবর্তন এসেছে। পরিবর্তনটা নিয়ে আসে এনা বাস সার্ভিস কোম্পানি। নতুন রুটে রাজধানীর মহাখালি বাস টার্মিনাল থেকে ছেড়ে উত্তরা-টঙ্গী-গাজীপুর হয়ে ভৈরবের রাস্তা ছুঁয়ে বেশ দ্রুতই পৌঁছে যাওয়া যায় সিলেটে।

Banglabid

শুধু রাজধানীর উত্তরা নয় মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বনানী এমনকি রামপুরা এলাকায় থাকা সিলেটের মানুষজনের কাছে এনার এই সার্ভিসটি আসলেই আর্শিবাদ হয়ে আসে। মহানগরীর চিরচেনা ‘মহাজ্যাম’ ঠেলে সায়দাবাদ অথবা কমলাপুরে পৌঁছানোর চেয়ে অনেক সহজেই মহাখালি অথবা উত্তরা থেকে ধরা যায় সিলেটের বাস।

শুরু থেকে এই রুটে একাই আধিপত্য দেখাচ্ছে এনা। কিন্তু একা একা দাপট দেখাতে গিয়ে এখন যাত্রীদের উপড় ‘জুলুম’ করা শুরু করেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ‘এসি-সার্ভিস’ নামে নতুন যে সেবা তা নিয়ে যাত্রীদের আছে অভিযোগ। টিকিট, সিট, বাসের সময় এসব নিয়ে অভিযোগতো আছেই, তার সাথে যোগ হয় যাত্রীদের সঙ্গে কাউন্টারম্যান, ড্রাইভার এবং সুপারভাইজারদের প্রচণ্ড খারাপ ব্যবহার। তড়িঘড়ি করে রাস্তার উপড়ে ঝুঁকি নিয়ে যাত্রী ও তাদের লাগেজ নামানোর মতো ঘটনাও আছে।

ওই প্রবাসী দম্পতি অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ১১টায় এয়ারপোর্ট থেকে নেমে আমরা দুপুর আড়াইটার এসি সার্ভিসের টিকিট কিনি। ছোট্ট অপেক্ষাগারের প্রচণ্ড গরমের মধ্যে বসিয়ে রাখা হয় আমাদের। তাতেও দুঃখ নেই- বেলা পৌনে ২টার দিকে হঠাৎ করে আমাদের জানানো হয়, বাসটি সিলেটে যাবে না। পরবর্তি এসি গাড়ির সময় বিকাল ৪টা। এখন বলেন, ১০ ঘন্টা বিমানে জার্নি করে বাচ্চা নিয়ে এতোক্ষণ কিভাবে বসে থাকবো। অন্য কোন বাসের লাইনও নেই এদিকে।

Reneta

পাশের আরেক যাত্রী অভিযোগ করেন, এসি বাসগুলোতে পর্যাপ্ত যাত্রী না হওয়া পর্যন্ত অর্থাৎ ‘সিট না ভরলে’ কর্তৃপক্ষ বাস ছাড়ে না।

এসি বাসের নামে তারা আসলে আমাদের সঙ্গে প্রতারণা করছে,’ বলে অভিযোগ করেন সিলেটের ব্যবসায়ী হারুন রশীদ। ‘আমরা আমাদের প্রয়োজনেই এসি বাসের টিকিট কাটি। কিন্তু তাদের কাছে আমরা আসলে ‘জিম্মি’ হয়ে পড়েছি।’

তিনি বলেন, শোনা যায়, এনা বাস সার্ভিসের মালিকপক্ষ অত্যন্ত প্রভাবশালী। আর তাই এই লাইনে অন্য কোনো বাস সার্ভিস ঢুকতে পারছে না। শ্যামলী, গ্রীনলাইন, ইউনিক ইত্যাদি পরিবহন অনেক চেষ্টা করেও মহাখালি থেকে সিলেটের লাইনে দিতে পারছে না তাদের সার্ভিস।

একমাত্র এনাই এই লাইনে বাস চালাচ্ছে। প্রতিদিন সকাল ৬টা থেকে আধা ঘণ্টা পর পর রাত সাড়ে ১২টা পর্যন্ত সিলেটের উদ্দেশে ছেড়ে যায় এনার বাস। বছরখানেক থেকে তাদের সার্ভিসে যুক্ত হয় ‘এসি-সার্ভিস’। কিন্তু এই সেবার নামে হয়রানি দিন দিন বেড়েই চলেছে বলে যাত্রীদের অভিযোগ।

তবে এনা কর্তৃপক্ষ বলেছে, বিচ্ছিন্ন ঘটনাকে কেউ কেউ রঙ চড়িয়ে প্রচার করছে। তারা সব রুটেই ‘কোয়ালিটি সার্ভিস’ নিশ্চিত করছে। যাত্রীরাও তাদের সেবায় সন্তুষ্ট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিঙ্গাপুরের নির্বাচন দেখে অভিভূত বার সভাপতি

পরবর্তী

ফেসবুক সদর দপ্তরে যাবেন নরেন্দ্র মোদি

পরবর্তী

ফেসবুক সদর দপ্তরে যাবেন নরেন্দ্র মোদি

ভ্যাট প্রত্যাহারে আনুষ্ঠানিক কৃতজ্ঞতা ও দুঃখ প্রকাশের উদ্যোগ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT