চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে যেসব ‘অনিয়ম’ দেখছেন তাবিথ আউয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর সুনির্দিষ্ট কিছু অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল।

তিনি বলেছেন: এজেন্টদের বের করে দেওয়া, ভোটকেন্দ্রের বাইরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে ভোট দিতে নিরুৎসাহিত করার পাশাপাশি অকার্যকর ইভিএম মেশিন ব্যবহার করা হয়েছে।

শনিবার বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ প্রক্রিয়া পরিদর্শন শেষে এক প্রতিক্রিয়ায় তিনি এসব অভিযোগ করেন।

তাবিথ বলেন: আমি আমার ভোটাধিকার প্রয়োগ করার পর এসেছিলাম বনশ্রী আইডিয়াল হাইস্কুলে। এখানে এসে আমরা ব্যাপক অনিয়ম দেখতে পাই। ভোটাররা যেন ঢুকতে না পারে সেজন্য বাইরে ব্যাপক সংখ্যক লোক প্রভাব বিস্তারের চেষ্টা করছিল। আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছিলো। আমি প্রিজাডিং অফিসার এবং পুলিশের সহায়তায় এজেন্টদের পুনরায় বসাই। পাশাপশি ভোটারদের কেন্দ্রে প্রবেশ করার ক্ষেত্রে সহযোগিতা করি। সেসময় আমরা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে গিয়েছিলাম, এভাবে যদি দরজা বন্ধ করে রাখে, ভোটাররা তো আসতে পারবে না।

নির্বাচনে ভোটার উপস্থিতি কম জানিয়ে তিনি আরও বলেন: অনেকগুলো কেন্দ্র আমরা দেখেছি, সবগুলোর একটা সেইম চিত্র হলো ভোটার উপস্থিতি অনেক কম। এটা চারটা পর্যন্ত। চারটার পর যদি তথ্য বদলে যায় সেটা তো আর আমরা বলতে পারবো না, সে তথ্য কাউন্টও করতে পারবো না। আরেকটা বিষয় কেন্দ্রের সামনে একটা মহড়া দেখিয়ে চেষ্টা করা হয়েছে ভোটারদের ভয়ভীতি দেখানোর, যেন তারা ভোট দিতে না যায়।

তাবিথ বলেন: যেখান থেকে আমরা শুরু করেছিলাম, সেখানে আবার এসছি। এসে দেখলাম, আমরা যে ছয়জন এজেন্টকে আমরা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তাদের আবারও বের করে দেওয়া হয়েছে। আমি পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করলাম, তিনি বললেন: ওনার কিছু করার ছিলো না লোকজন অনেক বেশি ছিল।

Reneta

এসময় নির্বাচনে কারচুপিরও অভিযোগ করেন তাবিথ। তিনি বলেন: আইডিয়ালে গিয়ে দেখলাম দুইটা পোলিং রুমের দরজা বন্ধ। একটা খুলে দেখতে পেলাম ফিঙ্গার প্রিন্ট ওভার অ্যাক্ট করার যে সিস্টেম সে সিস্টেমে চার পাঁচটা ভোট দিয়ে ফেলেছে। আমি প্রশ্ন করেছিলাম, সে বলেছিল মেশিন ঠিক মতো কাজ করছিল না, সে ঠিক করছিল। এর মধ্যে কিছু ভোট কাউন্ট বেড়ে গেছে।

নষ্ট ইভিএম মেশিন ব্যবহারে অভিযোগও করেন বিএনপির এ প্রার্থী। বলেন: আরেকটা রুমে গিয়ে দেখতে পেলাম মেশিন বদলে ফেলা হয়েছে। আর আগে ব্যবহৃত মেশিন অরক্ষিতভাবে রুমের এক পাশে ফেলে রাখা হয়েছে। প্রিজাইডিং অফিসারের কাছে প্রশ্ন করে জানতে পারলাম, আগেরটা নষ্ট হয়েছিল বলে বদলে ফেলা হয়েছে। এবারের নির্বাচনে ৩০ থেকে ৩৩ শতাংশ মেশিন নষ্ট ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা উত্তর সিটি করপোরেশনতাবিথ আউয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT