ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের ৪ তলার জরুরি বিভাগে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান, দুপুর সোয়া দুইটার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, বর্তমানে সেখানে ড্যাম্পিং করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি।
জানা যায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের জরুরি বিভাগের পেছনের ব্যালকনিতে আগুন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এসির সমস্যার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
এরআগে বৃহস্পতিবার পৌনে দু’টার দিকে সংবাদ পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল।










