চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা মহানগর আদালত কেরানীগঞ্জে স্থানান্তর প্রয়োজন: প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

ঢাকা মহানগর আদালত কেরানীগঞ্জে স্থানান্তর করা প্রয়োজন উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘যে হারে অপরাধ প্রবণতা বেড়েছে তাতে করে আসামীদের ঢাকা থেকে কেরানীগঞ্জে নিয়ে আসা জটিল হয়ে গিয়েছে। এই আদালতে মামলার পরিমাণ বেশি বলেই সময় ও নিরাপত্তার কারণে আমি ব্যবস্থা নেয়ার জন্য বলেছি। প্রধানমন্ত্রীও বিষয়টি জানেন।’

প্রধান বিচারপতি আজ সোমবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বিনা বিচারে কাউকে আটকে রাখা মানবাধিকার লঙ্ঘন। তাই নির্দোষ কোন ব্যক্তিকে জেলে আটক করে রাখা যাবে না।

Banglabid

দেশে অপরাধ প্রবণতা বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যা কিছুই করি না কেন, আইনের শাসন অবশ্যই মেনে চলতে হবে’।

কারা কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, বন্দিদের সাথে ভালো আচারণ করুন, বন্দিরা যাতে করে সংশোধন হয়ে সাধারণ জীবনে ফিরে আসতে পারে।

এছাড়া তিনি বন্দিদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Reneta

তিনি বন্দিদের নিজ তহবিল থেকে একলাখ টাকা মূল্যের বই উপহার তুলে দেন জেল সুপারের কাছে। বইগুলো পড়ে বন্দিরা সাধারণ জীবনে ফিরে যেতে পারে।

প্রধান বিচারপতি কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

ঢাকার জেলা প্রশাসক সালাহউদ্দিন আহমেদ, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেছার আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনাবাসিদের বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব খোলার অনুমতি

পরবর্তী

নাম দিতে সময় বাড়ালো সার্চ কমিটি

পরবর্তী

নাম দিতে সময় বাড়ালো সার্চ কমিটি

সার্চ কমিটির কাছে প্রত্যাশা

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT