চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয় কখনও মরবে না

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
১২:১০ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০১৮
মতামত
A A

বলা হয়ে থাকে, সামগ্রিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্যাপারটি দুইভাবে ঘটতে পারে। প্রথমত: রাষ্ট্র যেভাবে চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রতিফলন দেখা যায়। দ্বিতীয়ত: ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে চলে, দেশের জাতীয় চরিত্রে তার প্রতিফলন দেখা যায়।

তবে প্রথম ব্যাপারটিই বেশি প্রতিনিধিত্বশীল বলে মনে হয়। কারণ বিশ্ববিদ্যালয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। তাই রাষ্ট্র যেভাবে চাইবে বিশ্ববিদ্যালয় সেভাবেই চলতে অনেকটা বাধ্য। তার চরিত্রও সেভাবেই নির্ধারিত হয়।

প্রতিবছরই এ বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো ইস্যু জাতীয় ইস্যুতে পরিণত হয়। আলোচনা-সমালোচনার ঝড় ওঠে গণমাধ্যমসহ দেশের প্রতিটি ফোরামে। তবে কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই যে বেশি হচ্ছে, এ কথা বলাই বাহুল্য।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস।পরীক্ষা শুরু হওয়ার আগেই যে কিছু কিছু পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্র চলে গিয়েছিল সে বিষয়টি এখন প্রমাণিত। কর্তৃপক্ষ প্রথমে অস্বীকার, পরে আংশিক স্বীকার করে তদন্ত কমিটি করে ফল প্রকাশ করলেও সংবাদমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদন, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আন্দোলন এবং সব মহলে সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয় তারা শেষ পর্যন্ত বাধ্য হয়েছে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিতে।

এ কথা অনস্বীকার্য যে প্রতিবছরই দেশের সব বিভাগের শীর্ষ মেধাবীরা এখানে ভর্তি হয়। নানা সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয় হয়তো তাদের পর্যাপ্ত পরিচর্যা করতে পারে না। কিন্তু শিক্ষার্থীদের বেশিরভাগই নিজ উদ্যোগে নিজেদের আপডেট রাখে সর্বশেষ জ্ঞানের সঙ্গে। অতীত ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে তারা সাহস সঞ্চয় করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তাই বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো অন্যায়, অনিয়ম দেখলে সর্বপ্রথমে প্রতিবাদ আসে তাদের ভেতর থেকেই। সবার আগে তারাই উচ্চকন্ঠ হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে অন্যদের। তাই স্বেচ্ছায় বা অনিচ্ছায় কোনো অন্যায়-অনিয়ম করে বসলেও সেটা বাস্তবায়ন করতে পারে না শিক্ষার্থীদের জন্যই।

হ্যাঁ, একথাও অস্বীকার করা যায় না যে, শিক্ষাব্যবস্থার গলদেই হোক বা ভর্তিব্যবস্থার ত্রুটির কারণেই হোক প্রতিবছর কিছু কথিত মেধাবী এখানে ভর্তি হয়। যারা এ বিশ্ববিদ্যালয়কে ধারণ না করে ‘গর্বিত ঢাবিয়ান’ পরিচয় দিতেই বেশি আগ্রহী। কিন্তু সংখ্যায় এরা সামান্যই।

Reneta

এ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই নিজের মায়ের মতো ভালোবাসে এ বিশ্ববিদ্যালয়কে। তাই শুধু ছাত্রাবস্থায়ই নয়, সাবেক হয়ে যাওয়ার পরেও এ বিদ্যাপীঠ নিয়ে তাদের আবেগ-আগ্রহে একটুও ভাটা পড়ে না। এর ভালো-মন্দ নিয়ে তারা থাকেন সদা উদ্বিগ্ন। তাই প্রশাসনের গাফিলতিতে বিশ্ববিদ্যালয়টি উচ্ছন্নে যেতে চাইলেও তা সম্ভবপর হয় না বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায়।

এ বিদ্যাপীঠের অন্যায় অনিয়মগুলো সামনে নিয়ে আসে আর কেউ নন, এখানকারই কিছু শিক্ষার্থী; যারা বিভিন্ন গণমাধ্যমে নামমাত্র বেতনে প্রতিনিধি হিসেবে কাজ করে। দিনরাত খেটে তারা খুঁজে বেড়ায় অন্যায় অনিয়ম। সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে এরা পালন করে ওয়াচডগের ভুমিকা। তাই কোনো অনিয়ম করে সহজে পার পেতে পারে না প্রশাসন।

‘ঘ’ ইউনিটের প্রশ্ন যে ফাঁস হয়েছে একথা প্রমাণসহ জনসম্মুখে তারাই প্রথমে তুলে ধরেছে। নামমাত্র বেতনের বিপরীতে কঠোর পরিশ্রম এবং নানা হুমকি-ধামকির পরেও এরা নিরলস কাজ করে যায় কেবল বিশ্ববিদ্যালয়ের প্রতি এদের অকৃত্রিম ভালোবাসার কারণেই।

যে কোনো অন্যায়, অসাধুতার বিরুদ্ধে ভেতর থেকেই যে সম্মিলিত প্রতিবাদ, তার কারণেই এ বিশ্ববিদ্যালয় কোনোদিন মরবে না। যত অনিয়মই হোক, সেখানে একটি ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ সবসময়ই বজায় থাকে। সুতরাং শত হতাশার পরেও একথা বলাই যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কখনও মরবে না। তবে রাষ্ট্র বা প্রশাসন যদি আরেকটু যত্নশীল হয়; তবে এ বিদ্যাপীঠ আবারও মাথা তুলে দাঁড়াবে; দেশকে এগিয়ে নেবে আরও গতিতে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: ঘ ইউনিটঘ ইউনিটের প্রশ্নফাঁসঢাকা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ফাঁসভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT