চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৯:৩১ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এ বছরের বহুল আলোচিত ডকু ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ প্রদর্শিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত এ ডকু ড্রামা দেখতে ভিড় জমান শিক্ষার্থীরা।

শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাবি ছাত্রলীগের আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও তা দেখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ জীবনের অসাধারণ গল্প নিয়ে নির্মিত ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। সংগ্রামী শেখ হাসিনার কষ্টের গল্পগুলো দেখে কেউ কেউ নীরবে কেঁদেছেন। আবার সাদামাটা শেখ হাসিনাকে দেখে বিস্মিতও হয়েছেন কেউ কেউ।

প্রায় আড়াই মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের ঠিক আগের দিন তাকে নিয়ে নির্মিত ডকু ড্রামার ট্রেলার প্রকাশিত হয়। দেশের চারটি প্রোগৃহে মুক্তির পর বিভিন্ন সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এ ডকুমেন্টারি সম্পূর্ণ বিনা মূল্যে প্রদর্শন করার দাবি তোলেন।

যাতে করে ব্যক্তি শেখ হাসিনাকে সাধারণ মানুষের পক্ষে আরো গভীরভাবে জানা সম্ভব হয়। পাশাপাশি ইউটিউবেও এই স্টোরিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার কথাও বলা হয়। তারই প্রথম পদক্ষেপ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ প্রদর্শনের আয়োজন করলো।

শিক্ষার্থীদের সাথে বায়োগ্রাফিটি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

Reneta

সনজিত চন্দ্র দাস চ্যানেল আই অনলাইনকে বলেন: প্রধানমন্ত্রীর জীবনের কাহিনী, দেশের মানুষের জন্য তার যে ভাবনা সেগুলো শিক্ষার্থীদের জানানোর জন্যই আমাদের এই আয়োজন। আমার শিক্ষার্থীদের বিনামূল্যে সেটি দেখাতে চাই। পরবর্তীতে আমরা প্রতিটি হলে এটি প্রদর্শনের ব্যবস্থা করব। ব্যক্তি শেখ হাসিনার জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে সামনের দিনে শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে ভূমিকা রাখবেন এমনটা প্রত্যাশা করি।

সাদ্দাম হোসাইন বলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সুবিধার কথা চিন্তা করে আমরা এ আয়োজন করেছি। সাধারণ শিক্ষার্থীদের আগ্রহ ছিলো চোখে পড়ার মতো। একজন সাধারণ মানুষ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগ-অনুভূতিগুলো জানার সুযোগ এই প্রিমিয়ার শো’র মাধ্যমে পেয়েছি। 

ডকু ড্রামাটি দেখতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী চ্যানেল আই অনলাইনকে বলেন: ৭০ মিনিটের এই তথ্যচিত্রে প্রধানমন্ত্রী ছাড়াও তার পরিবারের সদস্যদের দেখা গেছে। উঠে এসেছে শেখ হাসিনার সাধারণ জীবনের অসাধারণ কিছু মুহূর্ত। যেখানে তিনি কখনো মেয়ে, কখনো মা, কখনো বোন, আবার কখনো আমজনতার নেত্রী। সিনেমাটি চলার সময় এখানে অনেককেই কাঁদতে দেখেছি। আবার অনেকে চোখের পানি লুকানোর চেষ্টা করেছে।

সিআরআই ও অ্যাপেল বক্স এই দুটি প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত এ ডকু ড্রামায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার বয়ানে তাদের পরিবারের নানা দিক তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা রেজাউর রহমান পিপলু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজশেখ হাসিনাহাসিনা: অ্যা ডটারস টেল
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT