ওশেনিয়া অঞ্চলের রুটি ফলের গাছ পরিপূর্ণভাবে বেড়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফলও এসেছে গাছ ভরে। শেকড় থেকে জন্মানো আরেকটি চারাও বড় হয়ে উঠছে। বিশাল শাখা বিস্তৃত এ গাছ সারাদেশে ছড়িয়ে দেয়ার স্বপ্ন দেখছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।
রুটির মতো সেঁকে খাওয়া যায় তাই এর নাম রুটি ফল। ভাত ও রুটির মতো কার্বোহাইড্রেট ও সুগার সমৃদ্ধ এই ফল খেয়ে জীবন ধারণ সম্ভব। ওশেনিয়া এবং পলিনেশিয়ার দ্বীপাঞ্চলের মানুষের প্রধান খাদ্য এ ফল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের উদ্ভিদ বাগানে পূর্ণ রূপ পেয়েছে এই রুটি ফল গাছ। শ্রীলঙ্কা থেকে গাছটি নিয়ে আসেন একজন সামরিক কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়কে উপহার দেন তিনি।
৫০ ফুটেরও বেশি লম্বা হয় রুটি ফল গাছ। শাখাগুলো বিস্তৃত, বড় আকারের সবুজ পাতায় ছায়ানিবিড় পরিবেশ সৃষ্টি করতে পারে। গাছটি বাংলাদেশের পরিবেশের জন্যও উপযোগী।
এর শেকড় থেকে জন্মানো আরেকটি গাছও বড় হয়ে উঠছে এই উদ্ভিদ বাগানেই। এই বাগান ছাড়াও বাংলাদেশে আরো দু-তিনটি রুটি ফল গাছ আছে।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







