চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তি ও গণতন্ত্র তোরণ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:২৩ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

উদ্বোধনের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইট গণতন্ত্র ও মুক্তি তোরণ। তোরণ নির্মাণের উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ গেইট বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অবদানের প্রতীক হিসেবে বিবেচিত হবে।

বাংলা, বাঙালি ও বাংলাদেশের ইতিহাসের পথপরিক্রমায় জড়িয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। বেশ কয়েকটি প্রবেশমুখ থাকলেও এর কোনো গেইট ছিলো এতোদিন। এবার নীলক্ষেত প্রবেশ মুখে তৈরি হলো মুক্তি ও গণতন্ত্র তোরণ। ২৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতার কারুকার্যময় তোরণের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন। নির্মাণে আর্থিক সহযোগিতা দিয়েছে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স এনসিসি ব্যাংক। নির্মাণ কাজ শেষ।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি রকিব উদ্দিন আহমদ বলেন, এর নির্মাণ কাজ সম্পূর্ণরূপে শেষ। শুধু প্রধানমন্ত্রী সময় দিতে পারছেন না বলে অপেক্ষা। সামনে রমজান মাস। এরপরে অগাস্টের শেষের দিকে গিয়ে প্রধানমন্ত্রী সময় ও সুযোগ করে গেটটির উদ্বোধন করবেন।

Banglabid

এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ বলেন, প্রথম সারির বাণিজ্যিক একটি ব্যাংক হিসেবে এই উদ্যোগের সাথে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনে করেন এই গেইট বাংলাদেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক মুক্তি অভিযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের স্মারক হয়ে থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান সময়ে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। জীবন দিয়ে গেছে। তাই আমাদের প্রথম গেইটের নাম আমরা ‘মুক্তি ও গণতন্ত্র’ রেখেছি। তাহলে পরবর্তী কালে যারাই এই বিশ্ববিদ্যালয়ে আসবে তারা প্রবেশপথেই গণতন্ত্রের তাৎপর্যের সঙ্গে নিজেদের যুক্ত করার সুযোগ পাবে।

Reneta

বিশ্ববিদ্যালয়ের অন্য পাঁচটি প্রবেশমুখেও একই ধরনের দৃষ্টিনন্দন তোরণ নির্মাণের পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অ্যালামনাই এসোসিয়েশন’র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামায়াতনির্ভর রাজনীতি করছে বিএনপি: বি চৌধুরী

পরবর্তী

দেশের মাটিতে ১০০ উইকেট সাকিবের

পরবর্তী

দেশের মাটিতে ১০০ উইকেট সাকিবের

সব মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্যোগের প্রশংসা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT