চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ: আহত ১৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলায় প্রগতিশীল ছাত্রজোটের কমপক্ষে ১৫জন এবং দৈনিক দেশ রূপান্তরের আলোকচিত্রীসহ দুই সাংবাদিক আহত হয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মিছিলে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ প্রগতিশীল ছাত্রজোটের।

ভারতবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলোর প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ছিলো।

একই সময় ভারত সরকারের বঙ্গবন্ধুকে দেয়া গান্ধি শান্তি পুরস্কারে ভূষিত করায় আনন্দমিছিল ও সমাবেশের পাল্টাপাল্টি কর্মসূচি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

প্রগতিশীল ছাত্রজোটের মিছিলটি টিএসসি অতিক্রম করার সময় বাধে সংঘর্ষ। জোটের দাবি, মোদির কুশপুত্তলিকা দাহ করার সময় ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়েছে। হামলার নিন্দা জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

পরে রাজু ভাস্কর্যে আয়োজিত সমাবেশে যে কোন ধরনের বিশৃঙ্খলা, রাষ্ট্র ও ভারতবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেয় ছাত্রলীগ। এই হামলার ঘটনায় আগামীকাল বিকেলে বিক্ষোভ মিছিল করবে প্রগতিশীল ছাত্রজোট।

ট্যাগ: ছাত্রলীগপ্রগতিশীল ছাত্রজোটসংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুঁজিবাজার ভালো হবে এমন পলিসি নিয়ে আসুন: অর্থমন্ত্রী 

পরবর্তী

নেপালে জয়ের হাসি বাংলাদেশ ফুটবলে

পরবর্তী

নেপালে জয়ের হাসি বাংলাদেশ ফুটবলে

বাংলাদেশের একজন যুবক ক্যাফে বা দোকানের সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দম্পতির ঝগড়া মিটাতে গিয়ে প্রাণ হারালেন যুবক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT