শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্থাপন করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের প্রযুক্তি ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এস.সি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণীর ভর্তি পরীক্ষা আজ (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেল ৩ টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ৪টায় শেষ হবে। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানীর অন্য ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিকেল সাড়ে ৩ টায় কার্জন হল এলাকার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…