চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বার নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল জয়ী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৩
আদালত
A A
চট্টগ্রাম সিটি করপোরেশনের অফিসিয়াল লোগো, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৩-২৪ বর্ষের কার্যকরী কমিটির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে।

ভোট গণনা শেষে শুক্রবার ২৪ ফেব্রুয়ারি রাতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকার মহানগর পিপি অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট মিজানুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের নির্বাচিত হন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সাদা প্যানেলের প্রার্থীরা সব কয়টি পদেই জয়ী হয়েছেন।

অন্যান্য পদে বিজয়ীগণ হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে রুমানা জামান রীতু, সহ-সভাপতি শ্রী প্রাণ নাথ, ট্রেজারার বিবি ফাতেমা (মুন্নী), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ফাহিম শরীফ, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন (জয়), লাইব্রেরি সম্পাদক মো. রেজাউল হক মিয়া (রিপন), সাংস্কৃতিক সম্পাদক শিখা ইসলাম, দফতর সম্পাদক মো. গোলাম কিবরিয়া (সুমন), ক্রীড়া সম্পাদক এস এম মিজানুর রহমান ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আবুল হাসনাত (জিহাদ) জয় পেয়েছেন। এছাড়া সদস্য পদে গাজী ইমরুল, জহির উদ্দিন, আশিফুল ইসলাম (মুরাদ), আসলাম হোসেন, মো. কামাল হোসেন, তানজির হোসেন (রবিন), মোছা. ইসমত আরা শারমিন (রীমু), নাসির উদ্দিন, সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও ইয়াসিন জাহান (নিশান) বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে। তবে কারচুপির অভিযোগ তুলে প্রথম দিনের ভোট গ্রহণ শেষে রাতে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেল।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দুইদিনে মোট ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে নয় হাজার ২৪৩ জন আইনজীবী ভোট দেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৬ জন।

ট্যাগ: আইনজীবীঢাকা বার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না: প্রধানমন্ত্রী

পরবর্তী

মেহেরপুরে পুত্রের অস্ত্রের আঘাতে পিতার মৃত্যু

পরবর্তী
শোকাহত পরিবারের সদস্যরা একে অপরকে সমবেদনা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে পুত্রের অস্ত্রের আঘাতে পিতার মৃত্যু

ফ্রান্সের অস্কার জেতা সিনেমার অভিনেত্রী ও নির্মাতারা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের অস্কারে দাপট দেখালো 'দ্য নাইট অব দ্য টুয়েলভথ'

সর্বশেষ

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬

হিমবাহধস-বন্যার পর ৫ মাত্রার ভূমিকম্প তিব্বতে

আগস্ট ২৮, ২০২৬
ফাইল ছবি

আকাশ মেঘে ঢাকা, সারাদিনই থাকতে পারে বৃষ্টি

আগস্ট ২৮, ২০২৬

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT