জনপদ

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের কারণে ট্রাক ও যানবাহনের দীর্ঘ সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের কারণে ট্রাক ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশা এবং বঙ্গবন্ধু সেতু‌র টোল প্লাজা বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা ও সেতু পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের দেখা দিয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অ‌ফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কাজী আয়বুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কার‌ণে টোলপ্লাজা বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোর চারটা থেকে সকাল পৌনে ৭টা পর্যন্ত পৌনে তিন ঘণ্টা টোল প্লাজা বন্ধ রাখা হলে এ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে সেতুর একটি লেন খুলে দেয়া হলে এ মহাসড়কে ধীরগতিতে যানচলাচল করছে। ঘন কুয়াশার কারণে কয়েকদিন আগে সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায় সেতু কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করেছে।

 

বিষয়:ঘন কুয়াশা তীব্র যানজট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…