বিপিএলের ঢাকা পর্ব শেষ করে চট্টগ্রাম পর্বের জন্য সোমবার রাতে চট্টগ্রাম পৌঁছেছে রাজশাহী কিংস।
সোমবার রাতে নভো এয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছায় সাব্বির স্যামিরা।
চট্টগ্রামে হোটেল আগ্রাবাদে অবস্থান করছে রাজশাহী কিংসের সদস্যরা।
মঙ্গলবার সকালে হোটেলেই সময় কাটান কিংসের খেলোয়াড়রা। আজ তারা কোন অনুশীলনও করবে না, এ তথ্য নিশ্চিত করেছে দলটির মিডিয়া ম্যানেজার।
১৮ নভেম্বর চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুপুরে মাঠে নামবে রাজশাহী ভাইকিংস। প্রথম চার ম্যাচের একটিতে জিতে বর্তমানে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে রাজশাহী।











