চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা দক্ষিণে বিজয়ী সাঈদ খোকন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসকে প্রায় আড়াই লাখ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।

এ পর্যন্ত প্রকাশিত ৮৮৬ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ইলিশ প্রতীক নিয়ে সাঈদ খোকন পেয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ২শত ৯৬ ভোট এবং মগ প্রতীক নিয়ে লড়াই করা মির্জা আব্বাস পেয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২ শত ৯১ টি ভোট।

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের অস্থায়ী কার্যালয় রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ থেকে প্রধান রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোরশেদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ২০ জন। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন। তিনি সোফা প্রতীক নিয়ে, বাসদের বজলুর রশীদ ফিরোজ টেবিল প্রতীক, গোলাম মওলা রনি আংটি প্রতীক, আসাদুজ্জামান রিপন কমলা লেবু প্রতীক, মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ লাউ প্রতীক, রেজাউল করিম চৌধুরী টেবিল ঘড়ি প্রতীক, আব্দুল খালেক কেক প্রতীক, জাহিদুর রহমান ল্যাপটপ প্রতীক ও আবু নাছের মোহাম্মদ মাসুদ হোসাইন চরকা প্রতীক, বাহরানে সুলতান বাহার শার্ট প্রতীক, শাহীন খান জাহাজ প্রতীক, দিলীপ ভদ্র হাতি প্রতীক, শহীদুল ইসলাম বাস প্রতীক, শফিউল্লাহ চৌধুরী ময়ূর প্রতীক, এ এস এম আকরাম ক্রিকেট ব্যাট প্রতীক, আব্দুর রহমান ফ্লাস্ক প্রতীক, মশিউর রহমান চিতা বাঘ প্রতীক এবং আয়ুব হোসেন ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদন্দ্বিতা করেন।

এখানে মোট ৫৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদন্দ্বিতা করেন মোট ৩৯১ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৯৭ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার। সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রের প্রথম ভোটটি তিনিই দেন। ভোট গ্রহণ শুরু হওয়ার চার ঘন্টা পরেই বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

Reneta

২০১১ সালের ৩০ নভেম্বর ঢাকাকে উত্তর ও দক্ষিণে ভাগের পর বিভক্ত ঢাকার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। সর্বশেষ অবিভক্ত ঢাকা সিটিতে নির্বাচন হয়েছিলো ২০০২ সালের এপ্রিলে। অর্থাৎ মেয়াদোত্তীর্ণ হওয়ার প্রায় আট বছর পর ঢাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা দক্ষিণের মোট কেন্দ্র ৮৮৯ টি। এখানে ভোটার সংখ্যা প্রায় ১৯ লাখ। বিভিন্ন অভিযোগের কারনে দক্ষিণের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: মীর্জা আব্বাসসাঈদ খোকনসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহ বিভাগে বিজয়ী হয়েছেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশ ও তারেক রহমানকে মমতা ব্যানার্জির অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হৃদয় জয় করেছি, আন্দোলন থামছে না: তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

১৮ ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন সরকার: রিজওয়ানা হাসান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহীতে নবনির্বাচিত এমপির জনসংযোগ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT