জনপদ

ঢাকা থেকে পালিয়ে আসা করোনা রোগী রাজশাহীর হাসপাতালে

করোনা রোগীদের জন্য হিরোদের কাজের জন্য স্বীকৃতি দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী হাসপাতালে করোনা রোগীদের জন্য স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবু সালে মো. ফাত্তাহ: ঢাকা থেকে পালিয়ে আসা এক করোনা পজেটিভ রোগীকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশনারি  হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩৫ বছর বয়সী ওই যুবক ঢাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর ধরমপুর গ্রামে।

পারিবার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল নমুনা পরীক্ষায় ওই যুবকের করোনা পজেটিভ ধরা পড়ে। বৃহস্পতিবার রাতে সে পালিয়ে বাড়ি আসে। শুক্রবার রাতে এলাকার মানুষ বিষয়টি জেনে যায়। রাতেই তাকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয়েছে করোনা চিকিৎসায় নির্ধারিত রাজশাহী খ্রিস্টিয়ান মিশনারি হাসপাতালে।

খ্রিস্টিয়ান মিশনারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুরোজ জানান, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই রোগীর চিকিৎসা চলছে।

বিষয়:করোনা রোগীকরোনাভাইরাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…