চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা টু ফ্লোরিডা: ৪ শিল্পী নিয়ে একদিনে ইমন সাহার ৫ গান রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

সুদূর আমেরিকার ফ্লোরিডা শহর থেকে একদিনের মধ্যে দেশের ৪ জন জনপ্রিয় শিল্পী নিয়ে ৫ টি গানের রেকর্ডিং সম্পন্ন করলেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা! এটিকে তিনি অভাবনীয় অভিজ্ঞতা বলছেন!

যে চারজন শিল্পীদের নিয়ে পাঁচটি গান করলেন, তারা হলেন কিংবদন্তী সাবিনা ইয়াসমিন, কিরণ চন্দ্র রায়, কুমার বিশ্বজিৎ এবং কোনাল।

ফ্লোরিডা থেকে চ্যানেল আই অনলাইনকে ইমন সাহা জানান, তার সংগীত পরিচালনায় শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত ‘চিরঞ্জীব মুজিব’ শিরোনামের সিনেমাতে থাকছে এই চার শিল্পীর গান।

Banglabid

সোমবার (১৫ ফেব্রুয়ারি) গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ইমন সাহা বলেন, কিরণ দাদা এবং কুমার বিশ্বজিৎ দাদার গান আগের দিন রেকর্ড করার কথা থাকলেও হয়নি। পরদিন দুপুর বিকেল সন্ধ্যা রাতে সময় ভাগাভাগি করে রেকর্ডিং সম্পন্ন করতে হয়েছে।

তিনি বলেন, কাকতালীয়ভাবে মিলে গেছে। এটি আমাদের পরিকল্পনায় ছিল না। অন্য দেশে অবস্থান করে দেশ থেকে চারজন তারকা শিল্পী নিয়ে তাও ভার্চুয়ালি একদিনে এতগুলো গানের রেকর্ডিং আগে কখনো করা হয়নি। মনে রাখার মতো একটি অভিজ্ঞতা এটি।

সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সুরকার ও সংগীত পরিচালক হওয়া ইমন সাহা জানান, দেশে থাকাকালীন একদিনে এতজন ‘স্টার সিঙ্গার’ নিয়ে কাজ করা হয়েছে কিনা তাও ঠিক মনে পড়ছে না। ঠাণ্ডা মাথায় চমৎকারভাবে কাজগুলো সম্পন্ন হয়েছে।

Reneta

গুণী শিল্পীর মধ্যে চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী কোনাল তরুণ। ইমন সাহা জানান, কোনাল যে গানটি গেয়েছেন সেটি বঙ্গমাতার ‘পয়েন্ট অব ভিউ থেকে’ যখন তার বয়স অনেক কম। তাই একজন ইয়াং দক্ষ সুরেলা কণ্ঠের শিল্পীর প্রয়োজন ছিল। পূর্বের অভিজ্ঞতা থেকে জানা আছে, এদিক থেকে কোনালের ভয়েস একেবারে পারফেক্ট। তাই তাকে নিয়েছি।

ইমন সাহার ভাষায়, প্রত্যেকেই সহযোগিতা ও আন্তরিকতা দিয়ে গান রেকর্ড সম্পন্ন করেছেন। সবাই দারুণ করেছেন।

কোনাল নিজেও ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় গাইতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। তিনি বলেন, এমন একটি ঐতিহাসিক প্রজেক্টের সঙ্গে আমাকে উপযুক্ত মনে করায় নিজেকে ভাগ্যবান মনে করছি। সেই সঙ্গে মর্যাদাপূর্ণ কাজের সঙ্গে থাকতে পেরে সম্মানিত বোধ করছি। এ সিনেমার গানে কণ্ঠ দিতে পেরে ইমন দাদাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

হায়দার এন্টারপ্রাইজ প্রযোজিত সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’ প্রযোজনা করছেন লিটন হায়দার। চিত্রনাট্য ও পরিচালক (ক্রিয়েটিভ) জুয়েল মাহমুদ এবং সংলাপ ও পরিচালনায় আছেন নজরুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমন সাহাকুমার বিশ্বজিৎকোনালগানচিরঞ্জীব মুজিবঢাকাপরিচালকফ্লোরিডাবঙ্গবন্ধুলিড বিনোদনশেখ হাসিনাসংগীত পরিচালকসত্য সাহাসাবিনা ইয়াসমিনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে দু’দিনের অনুষ্ঠান

পরবর্তী

ফেসবুকের পদক্ষেপে ভীত নয় অস্ট্রেলিয়া

পরবর্তী

ফেসবুকের পদক্ষেপে ভীত নয় অস্ট্রেলিয়া

শাহরুখ খানকে কিনলো প্রীতি জিনতার দল

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT