চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহনের চাপ বেড়েছে

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:০৩ অপরাহ্ন ৩১, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে গণপরিবহনের চাপ। দুপুর ১২টার পর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এতদিন থেকে বন্ধ থাকা ঢাকামুখী গণপরিবহনের চাপ বাড়তে থাকে। এর ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব সড়কে ক্ষণে ক্ষণেই যানবাহনের চাপে দীর্ঘ সারি তৈরি হচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচলরত উত্তরবঙ্গের ১৯টি জেলাসহ টাঙ্গাইল, জামালপুর ও শেরপুরের বিভিন্ন গণপরিবহনকেও এ মহাসড়কে কোন প্রকার বাঁধাহীন ভাবেই চলতে দেখা যাচ্ছে। এছাড়াও এ মহাসড়ক দিয়ে সরকার পরিচালিত বিআরটিসির একাধিক বাসেও যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

তবে এসব গণপরিবহনে মানা হচ্ছে না এক আসন খালি রাখা নীতি, দাঁড়িয়েও যাত্রী পরিবহন করা হচ্ছে। কিন্তু রক্ষা করা হচ্ছে না স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি মানাতে কোন প্রকার তৎপরতাও দেখা যায় যায়নি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষকে।
এ বিষয়ে মহাসড়কে দায়িত্বরত কেউ কথা বলতে রাজি না হলেও এলেঙ্গা চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের খাতায় গণপরিবহনের নম্বর টুকে রাখতে দেখা গেছে।
এর আগে কঠোর বিধিনিষেধের মধ্যেই রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণায় শনিবার সকাল থেকে মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও নৌ পথে মানুষের ঢল নামে। গণপরিবহন বন্ধ থাকায় অযাত্রীবাহী পরিবহনে ভাড়া নৈরাজ্য, পরিবহন সংকট ও প্রাকৃতিক বৈরি পরিবেশের মধ্যে কর্মমুখী এসব মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বেশি দুর্ভোগে ছিলেন নারী, শিশু ও বয়োবৃদ্ধরা।
Jui  Banner Campaign
ট্যাগ: গণপরিবহনলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT