চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-জামালপুরে দিনব্যাপী আমজাদ হোসেন স্মরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

গুণী নির্মাতা, চিত্রনাট্যকার, সাহিত্যিক, অভিনেতা ও গীতিকার হিসেবে সফল ব্যক্তিত্ব আমজাদ হোসেনকে হারানোর দুই বছর সোমবার (১৪ ডিসেম্বর)। আর এই দিনে তাঁকে নানাভাবে স্মরণ করছে জীবদ্দশায় তার কর্মক্ষেত্র এফডিসি ও নিজ জন্ম শহর জামালপুরের মানুষ।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন এই গুণী নির্মাতার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগে থেকেই জামালপুর নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি ও তার পরিবার।

এদিন সকাল থেকেই বাবা আমজাদ হোসেনের আত্মার শান্তি কামনা করে কবর জিয়ারত, কোরান খতম চলছে। আছরবাদ হবে মিলাদ মাহফিল। একইসঙ্গে সকাল ১১টায় জামালপুরের স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো বরেণ্য এই নির্মাতার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বলেও জানান দোদুল।

তিনি বলেন, আছরবাদ কোরান খতম ও দোয়া মাহফিলের পর জামালপুর শিল্পকলা একাডেমি এদিন সন্ধ্যায় স্মরণ সভার আয়োজন করেছে। সেখানে জেলার গুণী মানুষেরা বাবার জীবন ও কর্ম নিয়ে কথা বলবেন। একই সঙ্গে পরিচালক সমিতির উদ্যোগে ঢাকায় এফডিসিতেও বাবাকে স্মরণ করা হচ্ছে। আছরবাদ সেখানেও দোয়া মাহফিল রয়েছে।

ব্রেন স্ট্রোক করে ২০১৮ সালের ১৮ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের মাইলস্টোন ছবি ‘গোলাপী এখন ট্রেনে’র নির্মাতা আমজাদ হোসেন। হাসপাতালে ভর্তির পর থেকেই ছিলেন টানা লাইফ সাপোর্টে। তার অবস্থা দেখে চিকিৎসকরা জানিয়েছিলেন, কোনো মিরাকল না ঘটলে বাঁচানো যাবে না আমজাদ হোসেনকে।

কোনো মিরাকল ঘটেনি। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে প্রায় ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ১৪ ডিসেম্বর মারা যান এই কিংবদন্তি নির্মাতা।

Reneta

আমজাদ হোসেনের পরিচালনায় জনপ্রিয়তা পাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’ ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি।

১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া নানামাত্রিক কাজের জন্য ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। একইসাথে বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাআমজাদ হোসেনএফডিসিচিত্রনাট্যকারজামালপুরঢাকানির্মাণনির্মাতালিড বিনোদনসাহিত্যিক
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উপদেষ্টাদের সম্পদের বিবরণী; ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে, যা বললেন বিসিসিআই সহ-সভাপতি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT