চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ছেড়েছেন ১ কোটি মোবাইল গ্রাহক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২০
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর ঢাকা ছেড়েছেন প্রায় ১ কোটি মোবাইল গ্রাহক।

মোবাইল ফোন অপারেটরদের তথ্যের ভিত্তিতে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার’র (এনটিএমসি) পরিচালক ব্রিগেডিয়ার জেনালের জিয়াউল আহসান এ তথ্য জানিয়েছন ।

তিনি বলেন, ‘এক কোটি গ্রাহকের মধ্যে বাংলালিংকের ১৬ লাখ, গ্রামীণফোনের ৪৬ লাখ, রবির ৩৫ লাখ এবং টেলিটকের ২ লাখ ৫০ হাজার গ্রাহক রয়েছে। এতো বিপুল সংখ্যক মানুষের মাঝে যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত থাকে, তাহলে ভয়াবহ আকার ধারণ করতে পারে।’

সারা দেশে কোয়ারেন্টিন নিশ্চিত করতে পুলিশ ও তিন হাজারের বেশি সেনাসদস্য মাঠে নেমেছে। তাদের সঙ্গে আছে নৌ ও বিমানবাহিনী। এ সময় দায়িত্বশীল আচরণ করার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সব পুলিশ কর্মকর্তার কাছে বার্তা পাঠিয়েছেন।

আইজিপি বলেছেন, ‘জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ আবশ্যক সকল জরুরী সেবার সাথে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন। দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সাথে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন।’

কঠোর এই বার্তাটিকে ‘অধীনস্থ সকলের নিকট পৌঁছে দিয়ে এর বাস্তবায়ন নিশ্চিত’ করতে বলেছেন তিনি।

Reneta

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইতোমধ্যে বার্তাটি দেশের সবকটি জেলার ঊর্ধ্বতনের কাছে পৌঁছে গেছে। তারা এই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।’

শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হননি কেউই। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৪ জন। মোট সুস্থ বাড়ি ফিরে গেছেন ১৫ জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনাভাইরাসে মারা যাননি।

গত ২৩ মার্চ এক ঘোষণায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT