চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ৮ সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

শনিবার (১৬ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরের। বিশ্বের ৭৩টি দেশের ২২৫টি চলচ্চিত্র নিয়ে শুরু হতে যাওয়া এই উৎসবে দেখানো হবে বাংলাদেশের ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে। তবে উৎসবে এবারই প্রথম যুক্ত হচ্ছে ‘লিজেন্ডারি লিডারস হু চেঞ্জ দি ওয়ার্ল্ড’ এবং ‘ট্রিবিউট’ নামে আরো দু’টি নতুন বিভাগ।

৯ দিনব্যাপী এই উৎসবে করোনার কারণে বিদেশি জুরি, নির্মাতারা উপস্থিত না থাকলেও দেশি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা উপস্থিত থাকবেন।

আর এই উৎসবেই ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে দেশের মোট আটটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে আছে রফিকুল আনোয়ার রাসেলের ‘অ্যা মেন্ডোলিন ইন এক্সাইল’, সাদাত হোসেনের ‘গহীনের গান’, ফাখরুল আরেফীনের ‘গণ্ডি’, পারভেজ আমিনের ‘জোয়ার’, মৃত্তিকা গুণের ‘কালো মেঘের ভেলা’, আফজাল হোসেনের ‘সুবর্ণ রেখা’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ এবং শেখ আল মামুনের ‘হোয়াই নট’।

উৎসব আয়োজকরা জানিয়েছেন, সিনেমাগুলো কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৭টায় দেখানো হবে।

শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘স্প্রিং ব্লোসম’। বিকেল চারটায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে চলচ্চিত্রটি প্রদর্শীত হবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুজান্না লিনডন। একজন টিনেজ তরুণীর সঙ্গে একজন প্রবীণের জাগতিক সম্পের্কের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ২০২০ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ‘স্প্রিং ব্লোসম’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঊনপঞ্চাশ বাতাসকালো মেঘের ভেলাগণ্ডিগহীনের গানজোয়ারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT