চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-চট্টগ্রাম ৪ লেনের উড়াল সড়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ পূর্বাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

ঢাকার সঙ্গে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ঢাকা-চট্টগ্রাম চার লেনের ওপরে হবে একটি চার লেনের এক্সপ্রেসওয়ে।

এ মহাসড়কে ২২০ কিলোমিটার উড়াল সড়ক (এক্সপ্রেসওয়ে) নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক  বৈঠকে অনুমোদিত ৯টি প্রকল্পের মধ্যে উড়াল সড়কেরটিও একটি। বৈঠক  শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ বিষয়ে বিভিন্ন তথ্য জানান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেনের ওপর দিয়ে এ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এ এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে একবারে চট্টগ্রামে গিয়ে নামতে হবে। ২২০ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের অন্য কোথাও থামা যাবে না। এক্সপ্রেসওয়ের ওপরে কোনো বিপণিবিতানও থাকবে না।

এদিকে বৈঠকে চলমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক। চতুর্থ দফায় আরও ৬২৬ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় বেড়ে এ প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৮১৬ কোটি ৯৩ লাখ টাকা। অন্যদিকে প্রকল্প বাস্তবায়নের সময় এক বছর বাড়িয়ে হয়েছে এ বছরের ডিসেম্বর পর্যন্ত।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, ঢাকা-চট্টগ্রাম চারলেনের ওপরে আরও একটি চারলেন হবে। নির্মাণাধীন চারলেনটি ১৯০ কিলোমিটার, তবে এক্সপ্রেসওয়ে আরও একটু বেশি ২২০ কিলোমিটার হবে। এটি নির্মাণের ফলে সড়কপথে খুব কম সময়ে ঢাকা  থেকে চট্টগ্রামে যাতায়াত করা যাবে।

Reneta

পরিকল্পনামন্ত্রী আরও জানান, এই দীর্ঘ এক্সপ্রেসওয়ের মাঝপথে থামার কোনো সুযোগ নেই। ঢাকা  থেকে চট্টগ্রামে গিয়ে থামতে হবে। মহাসড়ক অনেক সময় হকাররা দখল করে ফেলেন। কিন্তু এখানে কারোরই দাঁড়ানোর কোনো সুযোগ নেই।

মূল চারলেন ১৯০ কিলোমিটার হলেও এক্সপ্রেসওয়েটির দূরত্ব আরও ৩০ কিলোমিটার বাড়বে। পদ্মা সেতুর মতোই এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হতে যাচ্ছে।

পরিকল্পমন্ত্রী বলেন, আজ  যেসব প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে এর সবগুলোই গুরুত্বপূর্ণ।  বৈঠকে ৮টি নতুন প্রকল্প ও একটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে ১২টি ব্যারাক নির্মাণ প্রকল্প, ঢাকার মালিবাগে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ৪৫৬টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পসহ অন্যান্য।

৪ হাজার ৯৬১ কোটি ৪২ লাখ টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে মঙ্গলবার। এরমধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৪ হাজার ৯শ ৪৫ কোটি ৯ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল ১৬ কোটি ৩৩ লাখ টাকা।

Jui  Banner Campaign
ট্যাগ: একনেকএকনেক বৈঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT