চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামী

রাজীব দাসরাজীব দাস
৯:১৬ পূর্বাহ্ণ ০৯, মে ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। রাখা হয়েছে কনডেম সেলে। রায়ের পূর্ণাঙ্গ কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর সরকারের নির্দেশে আসামীর দণ্ড কার্যকর করা হবে।

মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালে মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে নিজামী আপিল করলে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ বহাল রাখের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এরপর নিজামীর আইনজীবীরা রায় পুনর্বিবেচনার আবেদন করেন। গত ৫ মে নিজামীর করা রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। রায় ঘোষণার পর নিজামীকে ফিরিয়ে নেওয়া হয় কাশিমপুর কারাগারে।

রোববার রাত ১২টার কিছু আগে পুলিশি পাহারায় তাকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

প্রিজন ভ্যানে আনার কথা থাকলেও নিজামীকে একটি এ্যাম্বুলেন্সে করে আনা হয়। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামীদের জন্য কারা অভ্যন্তরে নির্ধারিত কনডেম সেলেই নিজামীকে রাখা হয়েছে বলে জানা গেছে। সে সময় কারাগারের বাইরে স্বাভাবিক যে নিরাপত্তা ব্যবস্থা থাকে তাই ছিল বলে জানায় পুলিশ।

চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম অর রশীদ তালুকদার বলেন, একজন কয়েদিকে এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হতেই পারে। কয়েদিদের বিভিন্ন সময় প্রয়োজনে স্থানান্তর করা হয়। সে হিসেবেই নিজামীকেও স্থানান্তর করা হয়েছে। জেলগেটের বাইরে যে সার্বক্ষণিক যে নিরাপত্তা দেয়া হয়, নিজামী আসার আগে-পরেও সেভাবেই নিরাপত্তা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

Reneta

প্রাণভিক্ষার আবেদন না করলে পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর আসামীর দণ্ড কার্যকরের দিন তারিখ ঠিক হবে জানায় কারা কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬

২০১৩ সালে হেফাজতের আন্দোলনে ৫৮ জন নিহতের পরিচয় নিশ্চিত: চিফ প্রসিকিউটর 

মে ৫, ২০২৬

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান

মে ৫, ২০২৬

বাংলাদেশের সাথে সম্মানজনক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত: বিক্রম মিশ্রি

মে ৫, ২০২৬

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিলো: জ্বালানি মন্ত্রী

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT