চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ওয়াসার এমডি তাকসিমের নিয়োগ বিষয়ে আদেশ রোববার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২০
আদালত
A A

ঢাকা ওয়াসার এমডি হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের পুনঃনিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে  আদেশের জন্য রোববার দিন ধার্য করা হয়েছে।

বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ ও আব্দুলল্লাহ আবু সাঈদ। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

এই রিটে ওয়াসার বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকসিম এ খানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত স্থগিত চাওয়ার পাশাপাশি তাকে পুনঃনিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো সুপারিশ কেন অবৈধ হবে না, সে মর্মে রুল চাওয়া হয়েছিল। তবে এরই মধ্যে তাকসিম এ খানকে ওয়াসার এমডি হিসেবে নিয়োগের প্রস্তাবে গত ১ অক্টোবর অনুমোদন দেয় সরকার।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোরশেদ তাকসিম এ খানের পুনঃনিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটে স্থানীয় প্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (পানি সরবরাহ শাখা), ঢাকা ওয়াসা (পক্ষে এমডি) ও ওয়াসার সচিবকে বিবাদী করা হয়।

রিটের পর আইনজীবী তানভীর আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, ‘সংবিধানের ২৯(১) অনুচ্ছেদে বলা হয়েছে, যে কোনো সরকারি পদে সমান সুযোগ থাকতে হবে। অথচ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ দেওয়া হচ্ছে না। একজনকেই বারবার নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে সংক্ষুব্ধ হয়ে আবেদনকারী রিটটি করেছেন। আর ওয়াসার আইনে বলা আছে, কোনো ধরনের সভা করতে হলে সে সভা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের সভাপতিত্বে হতে হবে। কিন্তু গত আমরা জানি গত ১১ সেপ্টেম্বর ওয়াসার চেয়ারম্যান মারা যান। আর ওইসময় ঢাকা ওয়াসা বোর্ডে কোনো ভাইস চেয়ারম্যান ছিল না। তাহলে প্রশ্ন হল, তাকসিম এ খানকে পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা বোর্ড সভাটা কার অনুমতিতে আহ্বান করা হয়? কারণ সভা আহ্বান করার আইনগত কোনো বৈধতা নেই যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিয়োগ হয়।’

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর চার দফায় তার মেয়াদ বাড়ানো হয়।

ট্যাগ: ওয়াসাহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ

পরবর্তী

করোনাভাইরাস: সুস্থতার হার আরও বেড়েছে, কমেছে মৃত্যু

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: সুস্থতার হার আরও বেড়েছে, কমেছে মৃত্যু

ধর্ষণ

বন্ধুদের নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, আটক ১

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT