চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তর সিটির মেয়র পদ শূন্য ঘোষণা

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
২:১১ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়র আনিসুল হকের মৃত্যুর কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য ঘোষণা করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

চ্যানেল আইকে বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেন, ঢাকা ‍উত্তর সিটি করপোরেশনের মেয়র মারা যাওয়ায় রোববার মেয়র পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

“আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে সেখানে মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।”

গত ৩০ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে আসিনুল হকের মৃত্যুর তিনদিনের মাথায় তার পদটি শূন্য ঘোষণা করা হলো।

সিটি কর্পোরেশন আইন অনুযায়ী প্রজ্ঞাপণ জারির পর মেয়রের মৃত্যুর তারিখ হতে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করতে হবে নির্বাচন কমিশনকে।

সিটি কর্পোরেশন আইনের ১৬ ধারা অনুযায়ী সিটি কর্পোরেশনে মেয়াদ শেষ হবার ১৮০ দিনের আগে মেয়রের পদ শূন্য হলে পদটি শূন্য হবার ৯০ দিনের মধ্যে তা পূরণ করতে হবে এবং যিনি ওই পদে নির্বাচিত হবেন তিনি সিটি কর্পোরেশনের অবশিষ্ট মেয়াদের জন্য ওই পদে বহাল থাকবেন।

উপ-নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত বলে একাধিক নির্বাচন কমিশনার এবং ইসির ভারপ্রাপ্ত সচিব জানালেও বেশ কিছু যদি-কিন্তুর ওপর নির্ভর করছে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে কিনা। কারণ ভোটার তালিকা হালনাগাদসহ উত্তরে যোগ হওয়া ১৮টি নতুন ওয়ার্ডের অমিমাংসিত বিষয়ের সুরাহা না হলে তফসিল ঘোষণা করতে পারবে না ইসি।

অতীতে প্রশাসক দিয়ে মেয়রের দায়িত্ব পালন করানো হলেও ওই আইন রহিত হওয়ায় এখন আর প্রশাসক নিয়োগের সুযোগ নেই। আগস্ট মাস থেকে আনিসুল হক অসুস্থ থাকায় প্যানেল মেয়র দায়িত্ব পালন করছেন।

কিন্তু মেয়রের মৃত্যুর কারণে মৃত্যুর দিন থেকে ৯০ দিনের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না প্যানেল মেয়র। এ সময়ের মধ্যে নির্বাচন করতে হবে বলে জানিয়েছে ইসি।

ঢাকা উত্তরে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হলে তা নতুন ভোটার তালিকায় হবে নাকি পুরনোটায় তার সুরাহা হতে হবে। সিদ্ধান্ত হতে হবে মাসখানেক আগে উত্তর করপোরেশনে যোগ হওয়া ১৮টি ওয়ার্ডের বিষয়েও।

ঢাকা উত্তরে গত নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন করলেও আইন অনুযায়ী এবার নির্বাচন হবে দলীয় প্রতীকে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রুসকে নাও, দিবালাকে দাও

পরবর্তী

৭ ডিসেম্বর কঙ্গো যাচ্ছেন দেশের প্রথম ২ নারী বৈমানিক

পরবর্তী
দুই নারী পাইলট জাতিসংঘ শান্তি মিশনে, হেলিকপ্টার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ ডিসেম্বর কঙ্গো যাচ্ছেন দেশের প্রথম ২ নারী বৈমানিক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী শান্তাচাই সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

কম্বোডিয়ার সঙ্গে যেসব বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সাক্ষরিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT