ঢাকায় এসেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা শিল্পা শেঠি। ‘ফ্যাশন ফর প্যাশন’ শিরোনামের একটি ফ্যাশন শোতে অংশ নিতে শুক্রবার সকাল সাড়ে ৮টায় শিল্পা ঢাকায় এসে পৌঁছান।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের সন্ধ্যা ৭ টায় গোল নকশা হলে অনুষ্ঠিত হবে ‘ফ্যাশন ফর প্যাশন’ ফ্যাশন শো। এ ফ্যাশন শোয়ের আয়োজন করেছে ‘দ্য প্ল্যাটফর্ম’। বলিউড এ অভিনেত্রী ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশী মডেল ইমি, হিরা, মারিয়া মিলি, রাইয়া, ঈশা, মাসিয়াতসহ অনেকে উপস্থিত থাকবেন।
বিভিন্ন ফ্যাশন হাউজের ১৫ টি কিউ দিয়ে সাজানো হবে পুরো ফ্যাশন শোটি। ফ্যাশন শোটির কোরিওগ্রাফি করবেন ফ্যাশন কোরিওগ্রাফার সানজিদা হক আরেফিন লুনা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি।
এরআগে ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে বলিউড নায়িকা নায়িকা দীপিকা পাডুকোন, সুম্মিতা সেন গতবছর এসেছিলেন।








