চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় রক-স্ট্যাথামের ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ন ৩১, জুলাই ২০১৯
বিনোদন
A A

হলিউডের ছবির দর্শকদের নড়ে-চড়ে বসার সময় হয়েছে। আবার পর্দায় আসছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। চোখ ধাঁধানো গতির খেলা আর ধুন্দুমার অ্যাকশনের সেই সব দৃশ্য চোখে লেগে আছে নিশ্চয়ই দর্শকদের। এ নিয়ে মোট ৮টি ছবি পর্দায় এসেছে এই ফ্রাঞ্চাইজির। সবগুলো ছবিই বক্স অফিস মাত করেছে।

সবশেষ ছবিটির সিক্যুয়েল মুক্তি পেয়েছিলো ২০১৭ সালে। এরপর থেকে ভক্তরা মুখিয়ে ছিলেন নতুন ছবির জন্য। অপেক্ষার পালা খুব বেশি দীর্ঘ করেননি প্রযোজকরা। আগামী ২ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিরিজের নতুন ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস: হবস অ্যান্ড শ’। বাংলাদেশের দর্শকরাও একই দিন থেকে ছবিটি দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ মানেই দুরন্ত গতি আর রোমাঞ্চ। সেই সঙ্গে এক ফ্রেমে থাকছে ভিন ডিজেল, ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথামের মতো অ্যাকশন তারকাদের অভিনয়। এবার তাঁদের সঙ্গে যোগ দিলেন অভিনেতা ইদরিস এলবা। তবে তার চরিত্রটি নেতিবাচক। ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথামের বিপরীতে খল চরিত্রে দেখা যাবে তাকে।

‘ডেডপুল ২’ ছবির পরিচালক ডেভিড লিচ ছবিটি পরিচালনা করেছেন। ডোয়াইন জনসন তার চরিত্র লুক হবস চরিত্রেই দেখা দেবেন। জেসন স্ট্যাথাম থাকবেন অপরাধী ডেকার্ড শ হিসেবে। পান্ডুলিপি লিখেছেন ক্রিস মর্গান। এই সিরিজে ডোয়াইন জনসনের হবস চরিত্রটি আসার পরে বেশ দর্শকপ্রিয়তা পায়। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সেল চেষ্টা করছে চরিত্রটিকে ঘিরেই একটি কিস্তি তৈরির।

ইউনিভার্সেল পিকচার্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন নিল এইচ মরিটজ। সঙ্গে থাকবে ডোয়াইন জনসনের সেভেন বাকস প্রোডাকশনস। আগের ছবিগুলোর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে হবস অ্যান্ড শ- এ বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই। ছবির ট্রেলার দেখে দর্শকদের তুমুল সাড়া আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে নির্মাতাদের। হলিউডের ডাকসাইটে পত্রিকাগুলোও তাদের রিভিউয়ে সার্বিকভাবে এগিয়ে রেখেছে ছবিটিকে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডোয়াইন জনসনঢাকাফাস্ট এন্ড ফিউরিয়াসভিন ডিজেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার ধর্মঘট

ফেব্রুয়ারি ৮, ২০২৬

চলে গেলেন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে ডা. জাহিদ হোসেনের মতবিনিময়

ফেব্রুয়ারি ৮, ২০২৬

কথা ছিল স্পেনে রিয়ালের ম্যাচ দেখবেন, বিশ্বকাপে নেমে নিলেন ৩ উইকেট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT