চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ফিরে যাচ্ছেন রাজ্জাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টের প্রথমদিনে ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সের কল্যাণে দারুণ একটি দিন গেছে বাংলাদেশের। চার বছর পর টেস্ট দলে ফেরা আব্দুর রাজ্জাক ড্রেসিংরুমে বসে দেখলেন মুমিনুল-মুশফিকের প্রদর্শনী। প্রত্যাবর্তনের আশা নিয়েই চট্টগ্রাম এসেছিলেন বাঁহাতি স্পিনার। তবে ফিরে যেতে হচ্ছে শূন্য হাতে। সাকিবের ইনজুরিতে হঠাৎ জাতীয় দলে ডাক পাওয়া রাজ্জাকের বিদায়টাও হচ্ছে হঠাৎই।

সাকিবের চোটে ডাক পড়েছিল। তবে প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি রাজ্জাকের। দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন সাকিব। দলে রাজ্জাকের প্রয়োজনও তাই ফুরিয়ে গেছে। যে কারণে বৃহস্পতিবার ঢাকায় ফিরে যাচ্ছেন তিনি। টিম ম্যানেজম্যান্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা ফিরে রাজ্জাক যোগ দেবেন প্রিমিয়ার লিগের দল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অনুশীলনে। আগামী ৫ জানুয়ারি শুরু হবে লিগ।

Banglabid

ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে চলা ৩৫ বছর বয়সী রাজ্জাককে নেটে বাজিয়ে দেখতেই নির্বাচকরা টেনে এনেছিলেন জাতীয় দলে। প্রত্যাশা পূরণ করতে না পারায় দ্বিতীয় টেস্টের দলে তাকে বিবেচনা করা হবে না। প্রিমিয়ার লিগ সন্নিকটে বলে টেস্ট চলাকালীনই বিদায় বলে দেয়া হয়েছে স্কোয়াডের এই সদস্যকে।

রাজ্জাককে এভাবে ছেড়ে দেয়া বিতর্কের জন্ম দিয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সংবাদমাধ্যমকে রাজ্জাকের অন্তর্ভুক্তি বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছিলেন সেটার বিপরীত কাজই দেখা গেল শেষে এসে। মিনহাজুল বলেছিলেন, সানজামুল অনভিজ্ঞ বলে অভিজ্ঞ রাজ্জাককে ডাকা হয়েছে। অথচ চট্টগ্রাম টেস্টে অনভিজ্ঞ সানজামুলেরই হল অভিষেক। তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দিলেন আরেকবার উপেক্ষিত রাজ্জাকই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুর রাজ্জাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রেলারে ‘অ্যান্ট ম্যান এন্ড দ্য ওয়াস্প’

পরবর্তী

আপিল খারিজ, ৫ বছর নিষিদ্ধ পাকিস্তানি লতিফ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আপিল খারিজ, ৫ বছর নিষিদ্ধ পাকিস্তানি লতিফ

ছাদকৃষি

চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গায় নূরুল আলমের ছাদকৃষি

সর্বশেষ

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT