চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় প্রথম পর্ব শেষে এগিয়ে যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকায় প্রথম পর্বের খেলা শেষ হয়েছে শনিবার। শুরুর ধাপে শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ হয়েছে আটটি। পয়েন্ট টেবিলে এগিয়ে আছে রাজশাহী রয়্যালস। আন্দ্রে রাসেলের দল দুই ম্যাচের দুটিতেই পেয়েছে জয়। তাদের পয়েন্ট চার।

সমান চার পয়েন্ট মাশরাফীর ঢাকা প্লাটুন ও মাহমুদউল্লাহর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তবে তারা খেলেছে তিনটি করে ম্যাচ।

এখনো জয়ের স্বাদ পায়নি সিলেট থান্ডার (৩ ম্যাচ) ও ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স (২ ম্যাচ)। আসরের অপর দুই দল খুলনা টাইগার্স, ও কুমিল্লা ওয়ারিয়র্স জিতেছে একটি করে ম্যাচ।

ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যাটিংয়ে সবার উপরে ইমরুল কায়েস। চট্টগ্রামের মিডলঅর্ডার ব্যাটসম্যান তিন ম্যাচে এক ফিফটিতে করেছেন ১১৭ রান। একই দলের জিম্বাবুইয়ান ওপেনার চ্যাডউইক ওয়ালটনের রানও ১১৭। তৃতীয় স্থানে আছেন সিলেট থান্ডারের মোহাম্মদ মিঠুন (১১২ রান)।

বোলিংয়ে ঢাকা প্লাটুনের শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা পেয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। খেলেছেন তিনটি ম্যাচ। দুই ম্যাচ খেলে ৪টি করে উইকেট নিয়েছেন অলক কাপালি (রাজশাহী), সৌম্য সরকার (কুমিল্লা) ও লুইস গ্রেগরি (রংপুর)।

বিপিএলে রোববার ও সোমবার বিরতি। মঙ্গলবার শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমদিন লড়বে খুলনা-রাজশাহী (দুপুর), চট্টগ্রাম-সিলেট (সন্ধ্যা)। বন্দরনগরীতে বিপিএলের ম্যাচ চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। তারপর আবার ঢাকায় ফিরবে টি-টুয়েন্টি আসরটি। সিলেটেও আছে বিপিএলের ম্যাচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT