চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় নয়, ফারুকীর ‘ডুব’-এর প্রিমিয়ার হবে কলকাতায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
নো বিড অ্যান্ড রোজেস ফেস্টিভাল এর পোস্টার যেখানে দুই নারী ও একজন পুরুষ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'ডুব' ছবির পোস্টার

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ডুব’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর। কিন্তু তার আগে ২৬ অক্টোবর বৃহস্পতিবার ‘ডুব’-এর প্রিমিয়ার হচ্ছে কলকাতায়। রবিবার নির্মাতা ফারুকীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাস থেকে এমন তথ্যই জানা গেছে।

যৌথ প্রযোজনার চলচ্চিত্রের ক্ষেত্রে দুই দেশেরই সমান ভূমিকা থাকে, সেদিক বিবেচনায়ই প্রিমিয়ার ভারতে করার সিদ্ধান্ত। ফারুকী জানান, ‘ছবির চারজন প্রধান অভিনয় শিল্পীর মধ্যে দুইজন বাংলাদেশের এবং দুইজন ভারতের। ছবির পরিচালক এবং চিত্রনাট্যকার বাংলাদেশের। চিত্রগ্রাহক, সম্পাদক, সংগীত পরিচালক বাংলাদেশের। গল্প বাংলাদেশের। লোকেশন বাংলাদেশে। শুটিং হয়েছে বাংলাদেশে। মহরত বাংলাদেশে। এখন আমাদের ভারতীয় প্রযোজক প্রশ্ন করেছেন, প্রিমিয়ারও যদি বাংলাদেশে করেন তাহলে আমরা কি পেলাম?’

‘ডুব’ মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা বাংলাদেশের দর্শকদের ফারুকী আরও জানান, দুই দেশের প্রযোজকদের মিলিত সিদ্ধান্তে প্রিমিয়ার হচ্ছে কলকাতায়। ফারুকী ছাড়াও সেই প্রিমিয়ার শোতে থাকবেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র এবং চলচ্চিত্রটির অন্যান্য প্রযোজকেরা। বাংলাদেশের জনগণকে ‘ডুব’ দেখতে অপেক্ষা করতে হবে ২৭ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ এবং ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আমেরিকা, সিঙ্গাপুর, ইতালী, ও ফ্রান্সে মুক্তি পাবে ডুব। এরই মধ্যে বুসান ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে ‘ডুব’, সামনে যাচ্ছে মিউনিখ এর উৎসবেও। ২৭ অক্টোবর মুক্তির পর দেশের সবাইকে হলে গিয়ে ‘ডুব’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন ফারুকী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান খানডুবফারুকীহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT