ডিজিটাল শর্ট

ঢাকায় ড্যানিয়েল ভেট্টরি

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ঢাকায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পিন কোচ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। বিকেলে টাইগারদের ভারত সফরের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন তিনি। সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভেট্টরি। তার আধঘন্টা আগে সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌছান ছুটিতে থাকা বাংলাদেশ দলের সাউথ আফ্রিকান হেড কোচ রাসেল ডোমিঙ্গ, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিসহ কোচিং স্টাফের অন্য সদস্যরাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী টাইগার স্পিনারদের নিয়ে একশ দিন কাজ করবেন ড্যানিয়েল ভেট্টরি। আসন্ন ভারত সফরের পুরোটাই দলের সঙ্গে থাকার কথা কিউই লিজেন্ডের।

বিষয়:ড্যানিয়েল ভেট্টরি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…