চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় এসেছেন নাসিরউদ্দিন শাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
নাসিরউদ্দিন শাহ

নাসিরউদ্দিন শাহ

উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা নাসিরউদ্দিন শাহ ঢাকা এসেছেন। জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। আরও এসেছেন নাসিরউদ্দিন শাহর স্ত্রী রত্না পাঠক শাহ আর মেয়ে হিবা শাহ। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘ইসমাত আপা কে নাম’ নাটকটি। এই নাটকে অভিনয় করবেন তারা। এই প্রদর্শনীর আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশনস।

‘ইসমাত আপা কে নাম’ নাটকটি লিখেছেন খ্যাতিমান উর্দু লেখক ইসমাত চুঘতাই। নির্দেশনা দিয়েছেন নাসিরউদ্দিন শাহ।

ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম জানান, দু’দিন আগেই ‘ইসমাত আপা কে নাম’ নাটকের কারিগরি টিমের তিনজন সদস্য ঢাকা এসেছেন। আর আজ বৃহস্পতিবার এসেছেন নাসিরউদ্দিন শাহ, তার স্ত্রী রত্না পাঠক শাহ আর মেয়ে হিবা শাহ। আজ তারা বিশ্রাম নেবেন। কাল শুক্রবার শো’র আগে ভেন্যুতে যাবেন।

ফরহাদুল ইসলাম বলেন, ‘এ দেশের দর্শককে সবসময়ই একটু উন্নত ও ভিন্ন রুচির বিনোদন দেওয়ার চেষ্টা থাকে আমাদের। এরই মধ্যে আমরা বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব, সুফি উৎসব, জ্যাজ ও ব্লুজ উৎসব করেছি। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কোরিওগ্রাফার আকরাম খানের ‘দেশ’-এর মঞ্চায়নও করেছি আমরা। তারই ধারাবাহিকতায় এই মঞ্চনাটক করছি। “ইসমাত আপা কে নাম” নাটকটি নাসিরউদ্দিন শাহর এক অনন্য সৃষ্টি।’

মূলধারা ও ধ্রুপদী—দুই ধরনের ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য নাসিরউদ্দিন শাহ পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্ম ফেয়ারসহ আন্তর্জাতিক নানা পুরস্কার। ভূষিত হয়েছেন ভারতের সম্মানজনক রাষ্ট্রীয় পদক পদ্মশ্রী ও পদ্মভূষণে।

‘ইসমাত আপা কে নাম’ নাটকে খ্যাতিমান লেখক ইসমাত চুঘতাইয়ের স্পষ্টবাদী ও বৈপ্লবিক লেখনীর মঞ্চরূপ দিয়েছেন নাসিরউদ্দিন শাহ । ইসমাত চুঘতাই তার ‘চুই মুই’, ‘ঘরওয়ালি’ ও ‘মুঘল বাচ্চা’ গল্প তিনটির মধ্য দিয়ে পুরুষনিয়ন্ত্রিত সমাজে নারী ও তাঁর অস্তিত্ব রক্ষার তিন কাহিনী তুলে ধরেছেন।

‘ইসমাত আপা কে নাম’ নাটকে নাসিরউদ্দিন শাহ
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসিরউদ্দিন শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT