চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ইতালীয় হত্যায় আইএসের দায় স্বীকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ঢাকায় ইতালীয় নাগরিক হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ পর্যবেক্ষক সংগঠন এসআইটিই (সাইট) ইন্টেলিজেন্স গ্রুপ।

গ্রুপটির ওয়েবসাইটে গুলশানে ইতালীয় নাগরিক ট্যাভেলা সিজারের হত্যার দায় আইএস স্বীকার করেছে বলে জানানো হয়েছে।

ওয়েবসাইটটির ‘জিহাদিস্ট নিউজ’ সেকশনে এই শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে। এছাড়া আরবিতে লেখাসহ বিবৃতি সদৃশ একটি গ্রাফিক নির্ভর ছবি ব্যবহার করা হয়েছে। তবে আইএস এর প্রচলিত প্রতীকটি ছবিতে নেই।

পৃথিবীর অনেক দেশেই ইতালিয়ান স্থাপনা আইএসের টার্গেট হয়েছে। মিশরে গত জুলাই মাসে ইতালির কনস্যুলেট ভবনে হামলাকারীদের ৯ জন গত শুক্রবার নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে।

রাজধানীর গুলশান-২ এ সোমবার সন্ধ্যায় জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে খুন হন ইতালীয় নাগরিক ট্যাভেলা সিজার। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের ৯০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ প্রথমে তাকে অামেরিকার নাগরিক উল্লেখ করলেও পরে ইতালির নাগরিক বলে জানায়।

Reneta

নিরাপত্তার শঙ্কায় থাকা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা বিভাগের প্রতিনিধিরা বাংলাদেশে থাকা অবস্থায়ই এ ঘটনা ঘটলো।

এর আগে ২০১২ সালের ৬ মার্চ রাজধানী সবচেয়ে সুরক্ষিত এলাকা বলে পরিচিত কূটনীতিক পাড়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলি। তাকেও জগিং করার সময় গুলি করা হয়েছিলো। তিনি ছিলেন সৌদি দূতাবাসের দ্বিতীয় সচিব। থাকতেন গুলশানের কূটনীতিক পাড়ায়।

বিদেশী নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন এমন সংবাদ শুনেই পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে ছুটে যান। পুরো এলাকা ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। এরপর তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম।

তিনি জানান, নিহত ব্যক্তির কাছে গুলশানের আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের একটি পরিচয়পত্র পাওয়া গেছে।

তবে তিনি নেদারল্যান্ডস উন্নয়ন সহযোগী সংস্থার শীর্ষ কর্মকর্তা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তার পেছন পেছন থাকা দুইজন তাকে তিন রাউন্ড গুলি করে কাছেই অপেক্ষমান একটি মোটরবাইকে চলে যায়। তাদের মতে, এটা ছিনতাইয়ের কোনো ঘটনা না বলে মনে হয় কারণ তারা নিহতের কাছ থেকে কিছু নেয়নি। আর কাছেই তৃতীয় একজন মোটর সাইকেলে অপেক্ষা করছিলো।

টি-শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরা ব্যক্তিটির কাছে মূল্যবান কিছু ছিলো না বলেও মনে করছেন তারা।

এর আগেও দেশে বিদেশী নাগরিক হত্যার ঘটনা ঘটেছে।

গত ফেব্রুয়ারিতে বইমেলা থেকে ফেরার পথে দুর্বৃত্তদের চাপাতির কোপে নিহত হন ব্লগার ও লেখক অভিজিৎ রায়। তিনি ছিলেন অামেরিকার নাগরিক।

Jui  Banner Campaign
ট্যাগ: বিদেশী নাগরিক খুনবিদেশী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT