চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২২
চাঁদপুর, জনপদ
A A
ঢাকায় চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটির পরিচিতি সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনিক আমাদের সময়ের উপ-সম্পাদক মিজান মালিককে সভাপতি ও দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশকে দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি (২০২২-২৩) ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফোরামের দ্বিবার্ষিক সম্মেলনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম এই কমিটি ঘোষণা করেন।

এ সময় নির্বাচন কমিশনের সদস্য ঢাকা পোস্ট সম্পাদক মহিউদ্দিন সরকার, সাবেক ভুমি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব শিশু সাহিত্যিক ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন সরকার (ঢাকা পোস্ট), সহ-সভাপতি সফিক শাহীন (এনটিভি), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক মান্না (চ্যানেল আই), যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (দেশ সমাচার), সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদার (প্রতিদিনের সংবাদ), অর্থ সম্পাদক এমএইচ রবিন (আমাদের সময়), জনকল্যাণ সম্পাদক শামসুজ্জামান নাঈম (ভয়েজ নিউজ), প্রচার-প্রকাশনা সম্পাদক কাজী ফয়সাল (আরটিভি), দপ্তর সম্পাদক মহসিন হোসেন (বিডি সমাচার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাখাওয়াত হোসেন জয় (সমকাল), নির্বাহী সদস্যরা হলেন- আবু কাওসার (নিউজ বাংলা),গাজী আহমেদ উল্লাহ (সময়ের আলো), তোফাজ্জল হোসেন কামাল (সংগ্রাম), জাহিদুর রহমান চৌধুরী (মাছরাঙা টিভি), রেজাউল করিম রেজা (সোনালী বার্তা)।

গঠনতন্ত্রের ১১(ঞ) ধারার প্রদত্ত ক্ষমতা বলে আরও চারজন সদস্যকে নির্বাহী কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা হলেন- সাঈদ আল হাসান শিমুল (যুগান্তর), হিমু আক্তার (এনটিভি), নূরুন্নবী চৌধুরী হাসিব (টেকশহর) এবং আরেফিন শাকিল (নিউজ ২৪)।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইফতারের পূর্বে ফোরাম সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য রাখেন যুগান্তর সম্পাদক সাইফুল আলম। তিনি বলেন, ঢাকায় কর্মরত চাঁদপুরের সাংবাদিকরা ঐক্যবদ্ধ। তারা ন্যায়ের পক্ষে সোচ্চার। চাঁদপুরের মানুষ যেনো হয়রানি ও দুর্নীতির শিকার না হন সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমরা আধুনিক ও দুর্নীতিমুক্ত একটি উন্নত চাঁদপুর চাই।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

একজন কমিশন্ড অফিসার ও মুক্তিযোদ্ধা শেখ জামাল

পরবর্তী

আবারও অস্থির ভোজ্যতেলের বাজার

পরবর্তী
ভোজ্যতেলের বোতল ও বাজারের দৃশ্য, অস্থির বাজার পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও অস্থির ভোজ্যতেলের বাজার

তেঁতুলতলা মাঠে গাছ লাগানোর জন্য নাগরিকদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

তেঁতুলতলা মাঠে গাছ লাগালেন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT