সচিবালয়ের চারপাশের রাস্তাকে হর্নমুক্ত নীরব এলাকা ঘোষণা করে তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। কার্যক্রম উদ্বোধন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেছেন, পর্যায়ক্রমে ঢাকার সব নীরব এলাকাকেই হর্নমুক্ত করা হবে।
ঢাকায় সচিবালয় ঘিরে রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ। জিরো পয়েন্ট, পল্টন মোড় এবং সচিবালয় লিংক রোডে সব সময়ই যানবাহনের চাপ যেমন থাকে, তেমনি বিকট শব্দের গাড়ির হর্ন বাজতে থাকে।
মারাত্মক ক্ষতিকর এ শব্দ দূষণ বন্ধ করতে সচিবালয়ের চারপাশের রাস্তাকে হর্নমুক্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
চালকদের সচেতন করতে র্যালি বের করা হয়। পাশপাশি বিলবোর্ড, ব্যানার স্থাপন এবং লিফলেট বিতরণ করা হচ্ছে।
এমনকি আইনে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতসহ এ জাতীয় নীরব এলাকায় হর্ন বাজালে ১ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।






