চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার বাইরে অবস্থানরত শ্রমিকদের ঢাকায় আসতে হবে না: বিজিএমইএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাসের কারণে এই মুহূর্তে যেসব পোশাক শ্রমিক ঢাকার বাইরে অবস্থান করছেন তাদের ঢাকায় আসার প্রয়োজন নেই বলে জানিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। একইসঙ্গে তাদের বেতন পৌঁছে দেয়া হবে বলেও জানিয়েছে সংগঠনটি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে বিজিএমইএ’র পক্ষ থেকে পোশাক কারখানার আশেপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে কারখানা খোলার উদ্যোগ নেয়া হয়। তবে ঢাকার বাইরে থেকে কোনো পোশাক শ্রমিককে ঢাকায় না আসার জন্য বলা হয়। এরপর খুলে দেয়া হয় অনেক কারখানা।

Banglabid

কিন্তু দেখা যায় বেতন না পাওয়ার শঙ্কা নিয়ে অনেক শ্রমিক গ্রাম থেকে ঢাকায় আসতে শুরু করেছেন। অনেক কারখানা মালিক ফোন করে শ্রমিকদের ঢাকায় নিয়ে আসছেন বলেও অভিযোগ রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বিজিএমইএ’র পক্ষ থেকে ঢাকার বাইরে থাকা শ্রমিকদের ঢাকায় না আসার অনুরোধ জানানো হয় এবং বলা হয় তাদের বেতন পৌঁছে দেয়া হবে।

গত শনিবার বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক কারখানা খোলার বিষয়টি অবহিত করে শ্রম মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ধীরে ধীরে অর্থনৈতিক কার্যক্রম চালু করেছে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের সদস্যভুক্ত কারখানাগুলো পর্যায়ক্রমে খোলা হচ্ছে বলে উল্লেখ করা হয়।

Reneta

চিঠিতে স্বল্পপরিসরে কারখানা খোলার কথা উল্লেখ করে বলা হয়, শুরুতে রোববার ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু কারখানা, ২৮ থেকে ৩০ এপ্রিল আশুলিয়া, সাভার, ধামরাই ও মানিকগঞ্জের কারখানা, ৩০ এপ্রিল রূপগঞ্জ, নরসিংদী, কাঁচপুর এলাকা, ২ ও ৩ মে গাজীপুর ও ময়মনসিংহ এলাকার কারখানা চালু করা হবে। কারখানা খোলার ক্ষেত্রে শুরুতে উৎপাদন ক্ষমতার ৩০ শতাংশ চালু করা হবে। পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।

এই চিঠি পাওয়ার পর শ্রম মন্ত্রণালয়ও তাৎক্ষণিক একটি চিটি ইস্যু করে। এতে সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে কারখানা চালু করার বিষয়টি স্মরণ করিয়ে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসতৈরি পোশাকপোশাক শ্রমিকবিজিএমইএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় অভিনেতা হিসেবে তাঁর কোনো ইগো ছিল না: রোকেয়া প্রাচী

পরবর্তী

একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমিত রোগী শনাক্ত

পরবর্তী

একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমিত রোগী শনাক্ত

মেসি-রামোসদের অনুশীলনের অনুমতি মিলল

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT