১৩ ডিসেম্বর ১৯৭১,সোমবার। একের পর এক যুদ্ধে জয়ী মুক্তিযোদ্ধারা দৃপ্ত মনোবলে অগ্রসর হতে থাকে ঢাকার দিকে।
ভোর হওয়ার আগে মানিকগঞ্জ শহরে তাদের শেষ ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। হাজার-হাজার মানুষ বিজয় মিছিল করে অভিনন্দন জানায় মুক্তিসেনাদের।
নরসিংদীতেও পাকিস্তানিদের পরাস্ত করে মুক্তিযোদ্ধারা। মুক্ত হয় বগুড়া সদর, কাহালু, রূপগঞ্জ ও ধর্মপাশা।
পাকিস্তানিদের পক্ষে মার্কিন কূটনৈতিক চেষ্টাও ভেস্তে যেতে থাকে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মুলতুবি সভায় এদিন সোভিয়েত ইউনিয়ন ও পোল্যান্ডের ভেটোতে বাতিল হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের তোলা পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি এবং সৈন্য প্রত্যাহার প্রস্তাব।






