চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার আর্চ বিশপ ‘প্রথম বাঙালি কার্ডিনাল’ নিয়োগ দেশের জন্য সম্মানজনক: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

ঢাকার আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও’র কার্ডিনাল হিসেবে নিয়োগ পাওয়াকে দেশ এবং বাঙালির জন্য সম্মান ও গর্বের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাস্যোজ্জ্বল মুখে প্রধানমন্ত্রী বলেন, বড়দিনের এই উৎসবময় মুহুর্তে পোপের কাছ থেকে কার্ডিনাল নিয়োগ পাওয়া প্রথম এই বাঙালির অর্জন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশে খ্রিস্টান, বৌদ্ধসহ অন্যান্য ধর্মের কয়েকজনকে হত্যার পেছনে দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র ছিলো বলেও জানান প্রধানমন্ত্রী। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বড়দিন মহোৎসব এবং কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও’র সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,‘ এই প্রথম একজন বাঙালিকে কার্ডিনাল হিসেবে নিযুক্ত করলেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। বাংলাদেশের একজনকে এই সম্মানজনক পদে নিযুক্ত করায় আমরাও সম্মানিত হয়েছি’।

শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধর্মনিরপেক্ষ বাংলাদেশের উক্তি উদ্ধৃত করে বলেন,‘এই দেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা নিশ্চিত করতে চাই। স্বাধীনতা সংগ্রামে সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে। এই দেশে যারা ধর্মের ভান করে তারাই আসলে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ধর্মে ধর্মে বিদ্বেষ ছড়ায়’।

তিনি বলেন,‘১৯৭৫ সালের পর থেকেই সাম্প্রদায়িকতার উত্থান দেখছে বাংলাদেশ। বঙ্গবন্ধু ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধীতা করেছিলেন জানিয়ে তিনি বলেন,‘ধর্মকে ব্যবহার করলে ধর্মকেই খাটো করা হয়’।

Reneta

বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ফুটিয়ে তুলে তিনি বলেন,‘ ধর্ম যার যার, উৎসব সবার’।

সাধারণত পোপের খুবই ঘনিষ্ঠ মহলের সদস্য হন কার্ডিনালরা । পৃথিবীজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের চার্চগুলো পরিচালনার ক্ষেত্রে কার্ডিনালরা পোপকে সহায়তা করেন।

নতুন ঘোষিত ১৭ জন কার্ডিনালসহ বর্তমানে ভ্যাটিকানে কার্ডিনালের সংখ্যা ২০০’র মতো।  ২১ নভেম্বর ভ্যাটিকানে এক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে নতুন কার্ডিনালদের দায়িত্ব দেয়া হয়।

ভ্যাটিকানের নিয়ম অনুযায়ী, কোন একটি দেশ থেকে কার্ডিনাল নির্বাচিত হতে হলে সে দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা এবং চার্চের সংখ্যা বিবেচনা করা হয়।

৭৩-বছর বয়সী প্যাট্রিক ডি’রোজারিও জন্ম বাংলাদেশের বরিশাল জেলার পাদ্রি শিবপুর এলাকায়। ১৯৭২ সালে তিনি ফাদার বা যাজক হয়েছিলেন। যাজক হিসেবে ১৮ বছর দায়িত্ব পালনের পর  ডি’রোজারিও ১৯৯০ সালে বিশপ নির্বাচিত হন। বিশপ নির্বাচিত হবার পর তিনি রাজশাহীতে ধর্ম প্রদেশের দায়িত্ব নেন।

বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এ ধরনের সাতটি ধর্ম প্রদেশ রয়েছে। প্রতিটি ধর্মপ্রদেশের আওতায় বেশ কিছু গির্জা থাকে। রাজশাহীর পর ডি’রোজারিও ১৯৯৫ সালে চট্টগ্রাম ধর্মপ্রদেশের দায়িত্ব গ্রহণ করেন।

২০১০ সালে প্যাট্রিক ডি’রোজারিও ঢাকার আর্চবিশপ হিসেবে দায়িত্ব পান। আর্চবিশপ হচ্ছেন বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বড়দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

সিয়াটলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT