চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার অন্তত ৫০ লোকেশনে হয়েছে ‘কন্ট্রাক্ট’ এর শুটিং!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

নাটকীয় ঢঙে একে একে চরিত্রদের পরিচয় করিয়ে দেয়া হয়েছে আগেই। কে নেই তাতে? দেশীয় সিনেমার তারকা অভিনেতা আরিফিন শুভ থেকে শুরু করে চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, মিথিলা এবং শ্যামল মাওলার মতো অভিনেতারা! তারকা নির্ভর এমন মাল্টিকাস্টিং ওয়েব কন্টেন্ট দেখতে চলেছে বাঙালি দর্শক। এবং তার আসছে মাসেই!

বলছি ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম জি-ফাইভের আসন্ন ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ এর কথা। তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের যৌথ পরিচালনায় ইতোমধ্যে ওয়েব সিরিজটির প্রায় সব কাজ সম্পন্ন।

কন্ট্রাক্ট এর শুটিং নিয়ে কৃষ্ণেন্দু চ্যানেল আই অনলাইনকে বলেন, পরিকল্পনা মতোই আমরা শুটিং শেষ করেছি। এই সিরিজটির বেশির ভাগ শুটিং হয়েছে ঢাকাতেই। অন্তত এই শহরের পঞ্চাশটি লোকেশনে ‘কন্ট্রাক্ট’ এর শুটিং করেছি আমরা।

মুক্তি নিয়ে তিনি বলেন, পোস্ট-প্রোডাকশনের শেষ মুহূর্তের কিছু কাজ চলছে, মানে জি-ফাইভের কাছে ডেলিভারি করার আগ মুহূর্তের কাজটুকু এখন হচ্ছে। মুক্তির চূড়ান্ত তারিখটি জি-ফাইভ ঘোষণা দিবে। তবে যতোদূর জানি, মার্চের কোনো একটা তারিখে ওয়েব সিরিজটি জিফাইভে মুক্তি পেতে পারে।

ছয় পর্বের ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ এর প্রতিটি এপিসোড এর ব্যাপ্তী হবে ৩০ মিনিটের আশপাশে, এমনটাই জানালেন কৃষ্ণেন্দু।

বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘বেগ বাস্টার্ড’ সিরিজের ‘কন্ট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। পলিটিক্যাল থ্রিলারধর্মী এ সিরিজটি প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনও নির্মাণ করার কথা জানান কৃষ্ণেন্দু।

Reneta

এরআগে ‘কন্ট্রাক্ট’ এর চরিত্রদের পরিচয় করিয়ে দেয়া হয়। যা দর্শকদের বেশ আগ্রহ তৈরী করে।

কালো পোশাকে পিস্তল হাতে নিজের একটি ছবি দিয়ে আরিফিন লিখেন, ‘এই মুহূর্তের সবচেয়ে বড় খবর! শিগগিরি আমাকে খুঁজে পাবেন Zee5 এ!’ এরপর পিস্তল হাতে চঞ্চল চৌধুরীর একটি ছবি দিয়ে তিনি লিখেন, ‘মাঝরাতে দরজায় নক পরলে খুলবেন না। শহরে এসেছে নতুন আতঙ্ক ব্ল্যাক রঞ্জু। কে এই ব্ল্যাক রঞ্জু?’

এরপর পিস্তল হাতে অভিনেতা শ্যামল মাওলার একটি ছবি দিয়ে লেখা হয়, ‘বেগের গতিবেগ নিয়ে হিমশিম খাবে পুরো শহর! কে এই বেগ?’ একইভাবে পিস্তল হাতে ভিন্ন লুকে দেখা যায় অভিনেত্রী জাকিয়া বারী মমকে। তাকে পরিচয় করিয়ে দিতে লেখা হয়, ‘যার বশীকরণ এর জাদুতে সবাই টালমাটাল, সেই মীনাই কি তাহলে মূল খিলাড়ি?’

পরিচিতি পর্বে শুধু ব্যতিক্রম অভিনেত্রী মিথিলা। তাকে দেখা যায় পুরোপুরি রাজনীতিবীদের ভূমিকায়। ওয়েব সিরিজটি তার চরিত্রের নাম রুমানা। ওয়েব সিরিজে আরো আছেন অভিনেতা ইরেশ যাকের।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভইরেশ যাকেরএপিসোডওয়েব সিরিজকন্ট্রাক্টকৃষ্ণেন্দুচঞ্চল চৌধুরীজাকিয়া বারী মমজিফাইভতানিম নূরমিথিলালিড বিনোদনশ্যামল মাওলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহীতে নবনির্বাচিত এমপির জনসংযোগ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনগণের সমর্থনে বিএনপির বিজয়: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন পরিষ্কার নয়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT