বিপিএল সিজন থ্রি উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডিনামাইটসকে ১১১ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে কুমিল্লা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।প্রথম ওভারের তৃতীয় বলেই ওপেনার ইমরুল কায়েসকে তুলে নেয় পেসার আবুল হাসান। মিড অফে ফরহাদ রেজার ক্যাচ পরিণত হওয়ার আগে নিজের এবং দলের রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন ইমরুল কায়েস।
দলীয় আট রানে সাজঘরে ফিরেন আরেক ওপেনার লিটন দাস। ফরহাদ রেজার বলে জোরে মারতে গিয়ে মিড অনে মুস্তাফিজের হাতে ধরা পড়েন লিটন। দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কুমিল্লা আরো বিপদে পড়ে দলীয় ২২ রানে টপ অর্ডারে শুভাগত হোম আর ২৭ রানে মিডল অর্ডারে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ মারলন স্যামুয়েলসকে হারিয়ে।
শুভাগতকে কভার পয়েন্টে ইয়াসির শাহর হাতে ক্যাচ বানিয়ে আর স্যামুয়েলসকে চমৎকার এক ডেলিভারিতে লেগ স্ট্যাম্পের বেল ফেলে দেন কাটার মুস্তাফিজ।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কুমিল্লা সংগ্রহ করে । দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক মাশরাফি। এছাড়াও মাহমুদুল হাসান ২২ ও ক্রিসমার শান্তোকি ২০ রান করে অপরাজিত থাকেন।
ঢাকা ডিনামাইটসের পক্ষে তিনটি উইকেট নেন পেসার আবুল হাসান। দুটি উইকেট নেন করে মোশাররফ হোসেন। মুস্তাফিজুর রহমানের শিকার এক উইকেট।






