চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৭ ধারায় মামলা: সমাধানের চেষ্টা করছে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

নাসিমুল শুভনাসিমুল শুভ
৭:৪৭ অপরাহ্ন ১৬, জুলাই ২০১৭
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. ফাহমিদুল হকের বিরুদ্ধে একই বিভাগের শিক্ষক আবুল মনসুর আহাম্মদের করা ৫৭ ধারার মামলাটি আপাততঃ প্রত্যাহার হচ্ছে না। সহকর্মীর বিরুদ্ধে মামলা, মামলা প্রত্যাহারের দাবিতে বিভাগটির সাবেক-বর্তমান শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংবাদকর্মীদের প্রতিবাদ সমাবেশের পর সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকে কোনো ফলাফলে আসতে পারেনি একাডেমিক কমিটি।

বৈঠক সূত্রে জানা যায়, ড. ফাহমিদুল হক যদি ক্লোজ গ্রুপটিতে করা পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেন তাহলে মামলা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবেন ড. আবুল মনসুর আহাম্মদ।

রোববার একাডেমিক কমিটির সভা শুরু হয় বেলা ৩ টায় চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। তবে আড়াই ঘণ্টার এই সভাতেও বিভাগের শিক্ষকের বিরুদ্ধে আরেক শিক্ষকের দায়ের করা  ৫৭ ধারার মামলা নিয়ে কার্যত কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

এই সভায় নিজেদের অবস্থান কী ছিলো তা জানতে ড.ফাহমিদুল হক ও ড. আবুল মনসুরের  মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পায়নি চ্যানেল আই অনলাইন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন,‘ একাডেমিক কমিটি বিষয়টি সমাধানের চেষ্টা করছে।’

আজকের সভা নিয়ে বিস্তারিত আর কিছু জানানো সম্ভব নয় বলে জানান বিভাগের প্রধান।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের ফলাফল প্রকাশে বিলম্ব হওয়াকে বিষয়কে কেন্দ্র করে ফেসবুকের একটি ‘ক্লোজ গ্রুপে’ মতামত প্রকাশ করেন বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক। এর জের ধরে তার বিরুদ্ধে বৃহস্পতিবার ৫৭ ধারায় মামলা করেন একই বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহমেদ।

ড. ফাহমিদুল হক ও ড. আবুল মনসুর আহাম্মদ

এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে মামলা প্রত্যাহার করে দ্রুত ৫৭ ধারার মতো আইন বাতিলের দাবি ওঠে।

আজ রোববার সকাল ১০ টায় ড. ফাহমিদুলের বিরুদ্ধে দায়ের করা ৫৭ ধারার মামলা প্রত্যাহার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এই ধারাটি বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে বিভাগটির বর্তমান ও সাবেক শিক্ষার্থী,বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও সংবাদকর্মীরা।৫৭ ধারার মামলা প্রত্যাহার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এই ধারাটি বাতিলের দাবিতে মানববন্ধন

সমাবেশে ৫৭ ধারাকে ‘কালা কানুন’ আখ্যায়িত করে তা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হককে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়কে লজ্জার হাত থেকে বাঁচানোর আহ্বান জানান তারা।

এর আগে গত ১৪ জুলাই শিক্ষক ড. ফাহমিদুল হকের বিরুদ্ধে ৫৭ ধারায় দায়ের করা মামলা ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করার সময় বেঁধে দেয় বাংলাদেশ লেখক ঐক্য। নির্ধারিত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না করলে মামলা দায়েরকারী শিক্ষককে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানায় তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: ৫৭ ধারাআইসিটি আইনআইসিটি আইনের ৫৭ ধারাঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদ সদস্যদের আবাসন প্রস্তুতি শুরু হলেও নীরব মিন্টু রোডের মন্ত্রীপাড়া

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT