যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াইয়ে প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশি বংশদ্ভূত ড. নীনা আহমেদ।
এ উপলক্ষে নিউইয়র্কের ব্রঙ্কসের ওয়েসিস সমাবেশ করেছে ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল’।
সংগঠনের সভাপতি মো. এন.মজুমদার এল.এল.এম সমাবেশে বক্তব্য রাখেন। নির্বাচনে ড. নীনা আহমেদকে জয়ী করতে সবাই এক সাথে কাজ করার কথা বলেন বক্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল হক। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আব্দুল কাদের মিয়াসহ কয়েকজনকে সন্মান জানানো হয়।







