ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যপক ড. একেএম গোলাম রাব্বানীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রোববার থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নুর ই ইসলাম চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন: নিয়োগের চিঠি বৃহস্পতিবারই দেওয়া হয়েছে। তবে তিনি প্রক্টর হিসেবে আগামী রোববার দায়িত্ব নেবেন।
দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এএম আমজাদ।







